Drishyam 2 Enters 200 Crore Club: ২০০ কোটির ঘরে ‘দৃশ্যম টু’, ছবির সাফল্যে আপ্লূত অজয়
মুম্বই, ১১ ডিসেম্বরঃ বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘দৃশ্যম টু’ (Drishyam 2)। মুক্তির চতুর্থ সপ্তাহেই ২০০ কোটির ঘর পার করে ফেলল অজয় (Ajay Devgn), তাবু (Tabu), অক্ষয় খান্ন (Akshaye Khanna), শ্রিয়া সরণ (Shriya Saran) অভিনীত ত্রাইম-থ্রিলার ‘দৃশ্যম টু’ (Drishyam 2 Enters 200 Crore Club)। ২০০ কোটির ঘর পার করার আনন্দে ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানালেন অজয় দেবগণ। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “দৃশ্যম টু ২০০ কোটি পার করে ফেলেছে এবং আরও এগিয়ে যাবে। গোটা টিমকে অনেক শুভেচ্ছা। ছবিকে এতো ভালোবাসা দেওয়ার জন্যে সকলকে ধন্যবাদ”। শাহিদ ঘরনি মীরার সঙ্গে চা খেতে চাইলেন আলিয়া, সোশ্যাল মিডিয়ায় করলেন ইচ্ছা প্রকাশ
দেখুন অভিনেতার পোস্টঃ
View this post on Instagram
মালায়লাম ছবি ‘দৃশ্যম’ (Drishyam) এর অনুকরণে ২০১৫ সালে পরিচালক অভিষেক পাঠক তৈরি করেন হিন্দি ‘দৃশ্যম’। দর্শকমহল থেকে শুরু করে সমালোচক মহল সকল স্তরেই দারুণ সাড়া মিলেছিল। এরপর ২০২১ সালে মুক্তি পায় মালায়লাম ‘দৃশ্যম টু’। ঠিক তার এক বছর পরে ২০২২ এর ১৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় হিন্দি ‘দৃশ্যম টু’। পরিচালনায় অভিষেক পাঠক। মালায়লাম ছবির অনুকরণে নির্মিত হওয়ার পরেও দর্শক মহল থেকে দারুণ ভালোবাসা পাচ্ছে এই ছবি।
(The above story first appeared on LatestLY on Dec 11, 2022 07:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

