Katrina-Vicky Wedding: বিয়ের ফুটেজ ১০০ কোটিতে বিক্রি করছেন ক্যাটরিনা কাইফ, বিকি কৌশল? জল্পনা

, 'কাভির' বিয়ের ফুটেজ বিক্রির জন্য নাকি ১০০ কোটির প্রস্তাব দিয়েছে একটি ওটিটি প্ল্যাটফর্ম। ক্যাটরিনা কাইফ এবং বিকি কৌশলের বিয়ের সমস্ত ফুটেজ কিনতেই ওই ওটিটি প্ল্য়াটফর্মের তরফে তাঁদের ১০০ কোটির প্রস্তাব দেওয়া হয়েছে।

Katrina-Vicky Wedding: বিয়ের ফুটেজ ১০০ কোটিতে বিক্রি করছেন ক্যাটরিনা কাইফ, বিকি কৌশল? জল্পনা
Katrina kaif, Vicky Kaushal (Photo Credit: Instagram)

মুম্বই, ৭ ডিসেম্বর: ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং বিকি কৌশলের (Vicky Kaushal) বিয়ের বিয়ের ফুটেজ বিক্রি হচ্ছে ১০০ কোটিতে? সম্প্রতি এমনই গুঞ্জন ছড়িয়েছে পিঙ্কভিলার একটি রিপোর্ট প্রাকশ্যে আসার পর। রাজস্থানের সোয়াই মাধোপুরে রাজকীয় বিয়ের অনুষ্ঠান হচ্ছে ক্যাটরিনা কাইফ এবং বিকি কৌশলের। সোয়াই মাধোপুরে ক্যাটরিনা, বিকির বিয়ের অনুষ্ঠানস্থল যেভাবে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে, তা দেখে অনেকেই সন্দেহ প্রকাশ শুরু করেছেন। এর মাঝেই প্রকাশ্যে আসে, 'কাভির' বিয়ের ফুটেজ বিক্রির জন্য নাকি ১০০ কোটির প্রস্তাব দিয়েছে একটি ওটিটি প্ল্যাটফর্ম। ক্যাটরিনা কাইফ এবং বিকি কৌশলের বিয়ের সমস্ত ফুটেজ কিনতেই ওই ওটিটি প্ল্য়াটফর্মের তরফে তাঁদের ১০০ কোটির প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও ক্যাটরিনা কাইফ এবং বিকি কৌশল ওটিটি প্ল্যাটফর্মের ওই প্রস্তাবে রাজি হয়েছেন কি না, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি এখনও পর্যন্ত।

এদিকে বিয়ের আগেই আইনি জটিলতায় ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), বিকি কৌশল। বলিউডের (Bollywood) এই হাই প্রোফাইল জুটির বিয়ের আগে তাঁদের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। ক্যাটরিনা কাইফ, বিকি কৌশলের পাশাপাশি তাঁদের বিয়ের ভ্যেনুর ম্যানেজার অর্থাৎ সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারার ম্যানেজারের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। যে খবর প্রকাশ্যে আসতেই ক্যাটরিনা এবং বিকির অনুরাগীদের মধ্যে গুঞ্জন ছড়িয়েছে।

আরও পড়ুন:  Katrina-Vicky: বিয়ের আগেই আইনি জটিলতা, অভিযোগ ক্যাটরিনা কাইফ, বিকি কৌশলের বিরুদ্ধে

রিপোর্টে প্রকাশ, সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারার সামনে দিয়ে একটি রাস্তা গিয়েছে, যা পৌঁছেছে চৌথ মাতা মন্দিরে। প্রতিদিন ওই রাস্তা দিয়ে কয়েকশ পূণ্যার্থী মন্দিরে পৌঁছন। ক্যাটরিনা, বিকির বিয়ে উপলক্ষ্যে আগামী ৬ দিন ধরে বন্ধ করে দেওয়া হয়েছে চৌথ মাতা মন্দিরে পৌঁছনোর ওই রাস্তা। যার জেরে একাধিক পূণ্যার্থীকে ঝামেলায় পড়তে হচ্ছে। বলিউডের এই হাই প্রোফাইল বিয়ে নিয়ে তাঁর ব্যাক্তিগত কোনও ক্ষোভ নেই, সাধারণ মানুষের কথা ভেবে ওই রাস্তা খুলে দেওয়া হোক বলে নিজের অভিযোগে দাবি করেন আইনজীবী নেত্রাবিন্দ সিং।

ক্যাটরিনা কাইফ, বিকি কৌশলের বিয়ের জন্য কেন ওই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে বহু মানুষকে বিপাকে ফেলা হল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।

(The above story first appeared on LatestLY on Dec 07, 2021 05:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).