Katrina-Vicky: বিয়ের আগেই আইনি জটিলতা, অভিযোগ ক্যাটরিনা কাইফ, বিকি কৌশলের বিরুদ্ধে

সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারার সামনে দিয়ে একটি রাস্তা গিয়েছে, যা পৌঁছেছে চৌথ মাতা মন্দিরে। প্রতিদিন ওই রাস্তা দিয়ে কয়েকশ পূণ্যার্থী মন্দিরে পৌঁছন। ক্যাটরিনা, বিকির বিয়ে উপলক্ষ্যে আগামী ৬ দিন ধরে বন্ধ করে দেওয়া হয়েছে চৌথ মাতা মন্দিরে পৌঁছনোর ওই রাস্তা। যার জেরে একাধিক পূণ্যার্থীকে ঝামেলায় পড়তে হচ্ছে।

Katrina-Vicky: বিয়ের আগেই আইনি জটিলতা, অভিযোগ ক্যাটরিনা কাইফ, বিকি কৌশলের বিরুদ্ধে
Katrina Kaif-Vicky Kaushal (Photo Credit: Instagram)

জয়পুর, ৭ ডিসেম্বর: বিয়ের আগেই আইনি জটিলতায় ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), বিকি কৌশল। বলিউডের (Bollywood) এই হাই প্রোফাইল জুটির বিয়ের আগে তাঁদের বিরুদ্ধে দায়ের করা হল অভিযোগ। ক্যাটরিনা কাইফ, বিকি কৌশলের পাশাপাশি তাঁদের বিয়ের ভ্যেনুর ম্যানেজার অর্থাৎ সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারার ম্যানেজারের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। যে খবর প্রকাশ্যে আসতেই ক্যাটরিনা এবং বিকির অনুরাগীদের মধ্যে গুঞ্জন ছড়িয়েছে।

রিপোর্টে প্রকাশ, সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারার সামনে দিয়ে একটি রাস্তা গিয়েছে, যা পৌঁছেছে চৌথ মাতা মন্দিরে। প্রতিদিন ওই রাস্তা দিয়ে কয়েকশ পূণ্যার্থী মন্দিরে পৌঁছন। ক্যাটরিনা, বিকির বিয়ে উপলক্ষ্যে আগামী ৬ দিন ধরে বন্ধ করে দেওয়া হয়েছে চৌথ মাতা মন্দিরে পৌঁছনোর ওই রাস্তা। যার জেরে একাধিক পূণ্যার্থীকে ঝামেলায় পড়তে হচ্ছে। বলিউডের এই হাই প্রোফাইল বিয়ে নিয়ে তাঁর ব্যাক্তিগত কোনও ক্ষোভ নেই, সাধারণ মানুষের কথা ভেবে ওই রাস্তা খুলে দেওয়া হোক বলে নিজের অভিযোগে দাবি করেন আইনজীবী নেত্রাবিন্দ সিং।

আরও পড়ুন:  Omicron: মহারাষ্ট্রে চোখ রাঙাচ্ছে ওমিক্রন, দেশে ফিরে থানে থেকে 'উধাও' ১০৯ জন

প্রসঙ্গত বিয়ে উপলক্ষ্যে সোমবারই মুম্বই (Mumbai) থেকে জয়পুরে পৌঁছেছেন ক্যাটরিনা কাইফ এবং বিকি কৌশল (Vicky kaushal)। মুম্বই বিমানবন্দরে ধরা পড়ে বলিউডের এই হাই প্রোফাইল জুটির ছবি। যেখানে হলুদ রঙের সারারা পরে জয়পুরের জন্য বিমান ধরতে দেখা যায় ক্যাটরিনা কাইফকে।

(The above story first appeared on LatestLY on Dec 07, 2021 01:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).