Deepika Padukone: আলিবাগে বিলাসবহুল বাংলো কিনলেন দীপিকা, রণবীর, দাম শুনলে চমকে উঠবেন
বর্তমানে মুম্বইয়ের প্রভাদেবী অ্যাপার্টমেন্টে একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। প্রভাদেবীর পর এবার আলিবাগে নতুন করে বিলাসবহুল বাংলো কিনলেন বলিউডের এই 'পাওয়ার কাপল'।
মুম্বই, ১৫ সেপ্টেম্বর: মহারাষ্ট্রের (Maharashtra) আলিবাগে নতুন করে বাংলো কিনলেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। আলিবাগে (Alibaug) রণবীর, দীপিকা যে বিলাসবহুল বাংলোটি কেনেন, তার দাম ২২ কোটি বলে জানানো হয় মানিকন্ট্রোলের তরফে।
বর্তমানে মুম্বইয়ের প্রভাদেবী অ্যাপার্টমেন্টে একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং রণবীর সিং। প্রভাদেবীর পর এবার আলিবাগে নতুন করে বিলাসবহুল বাংলো কিনলেন বলিউডের এই 'পাওয়ার কাপল'। ১.৩২ কোটি দিয়ে গত ১৩ সেপ্টেম্বর রাজেশ জাগ্গি নামে এক ব্যক্তির কাছ ওই বাংলো কেনেন 'দীপভীর'। ১২ হাজার স্কয়ার পিটের ওই বাংলোর ছবি প্রকাশ্যে আসেনি। বলিউডের (Bollywood) এই পাওয়ার কাপলও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন: Pakistan: পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অফিসারের হাতেই প্রশিক্ষণ, জেরায় জানাল দিল্লি থেকে ধৃত জঙ্গিরা
রণবীর সিং (Ranveer Singh) এবং দীপিকা পাড়ুকোনের পাশাপাশি আলিবাগে বিলাসবহুল বাংলো রয়েছে শাহরুখ খানেরও। মাঝে মধ্যে শাহরুখকে পরিবারের সঙ্গে আলিবাগের বাংলোয় সময় কাটাতে দেখা যায়।
(The above story first appeared on LatestLY on Sep 15, 2021 01:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

