Badshah and Isha Rikhi Wedding! প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বাদশা! বিয়ের সংবাদে মুখ খুললেন র‍্যাপার

নিজের বিবাহের সংবাদে একেবারেই অস্বীকার করলেন বাদশা। সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে মিডিয়ার উদ্দেশ্যে লিখলেন, ‘আমি বিয়ে করছি না’।

Badshah and Isha Rikhi Wedding! প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বাদশা! বিয়ের সংবাদে মুখ খুললেন র‍্যাপার
Badshah and Isha Rikhi (Photo Credits: Instagram)

মুম্বই, ৩ এপ্রিলঃ বলিউড অন্দরমহলে কান পাতলে এখন শোনা যায় পরিণীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডার বিবাহের সংবাদ (Parineeti Chopra and Raghav Chadha)। পরিণীতি-রাঘব ছাড়া আরও এক তারকার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে কিছুদিন যাবত। র‍্যাপার বাদশার (Badshah) বিবাহ সংবাদ ভেসে আসছে কানাঘুষো। দীর্ঘদিনের প্রেমিকা তথা পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বাদশা! একাধিক মিডিয়া রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি মাসেই গুরুদ্বারে গিয়ে নাকি বিবাহের পরিকল্পনা করেছেন বাদশা এবং ঈশা (Badshah and Isha Rikhi Wedding!)। অতিথি তালিকায় কেবল দুই পরিবার এবং তাঁদের কাছের বন্ধু বান্ধব।

তবে নিজের বিবাহের সংবাদে একেবারেই অস্বীকার করলেন বাদশা। সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে মিডিয়ার উদ্দেশ্যে লিখলেন, ‘আমি বিয়ে করছি না’। জানা যায় গত বছর দুজনের এক ঘনিষ্ঠ বন্ধুর পার্টিতে আলাপ হয়েছিল বাদশা এবং ঈশার (Badshah and Isha Rikhi)। সেই থেকেই তাঁদের বন্ধুত্বের সম্পর্কের সূত্রপাত। সময়ের গতিতে এগিয়ে যেতে যেতে তাঁদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালে জ্যাসমিন মাসিহর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বলিউডের জনপ্রিয় র‍্যাপার বাদশা (Badshah)। যার আসল নাম আদিত্য প্রতীক সিং সিসদিয়া। যদিও সেই বিয়ে টেঁকেনি। ২০১৯ সালে বিচ্ছেদ হয় দুজনের। তাঁদের একটি মেয়েও রয়েছে।

(The above story first appeared on LatestLY on Apr 03, 2023 09:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).