Aryan Khan Drug Case: মুক্তি পাননি আরিয়ান, শাহরুখের 'পাঠানের' সঙ্গে বন্ধ সলমনের 'টাইগার থ্রির' শ্য়ুটও

শাহরুখের পাঠানের পাশাপাশি আরিয়ানের গ্রেফতারিতে বেশ কিছুটা আটকে পড়েছে সলমন খানের টাইগার থ্রি-র শ্যুটও। আরিয়ানের গ্রেফতারির পর বার বার মন্নতে ছুটে যেতে দেখা যাচ্ছে সলমন খানকে। ফলে টাইগার থ্রির শ্য়ুটও পিছিয়ে যাচ্ছে ক্রমাগত।

Aryan Khan Drug Case: মুক্তি পাননি আরিয়ান, শাহরুখের 'পাঠানের' সঙ্গে বন্ধ সলমনের 'টাইগার থ্রির' শ্য়ুটও
ShahRukh Khan, Salman Khan (Photo Credit: File Photo)

মুম্বই, ১৯ অক্টোবর: আরিয়ান খানের গ্রেফতারির পরই বন্ধ করে দেওয়া হয় পাঠানের (Pathan) শ্যুট। আরিয়ান যতদিন না জামিন পাচ্ছেন, ততদিন পাঠানের শ্যুট করবেন না বলে স্পষ্ট জানান শাহরুখ খান (Shah Rukh Khan)। ফলে তাঁর স্পেন শ্যুটও বন্ধ করে দেওয়া হয়েছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ গত ২ অক্টোবর স্পেনে পৌঁছে গেলেও, আরিয়ানের গ্রেফতারির পর তড়িঘড়ি পাঠানের শ্য়ুট বাতিল করে ভারতে ফিরে আসেন তিনি।

শাহরুখের পাঠানের পাশাপাশি আরিয়ানের (Aryan Khan) গ্রেফতারিতে বেশ কিছুটা আটকে পড়েছে সলমন খানের টাইগার থ্রি-র শ্যুটও। আরিয়ানের গ্রেফতারির পর বার বার মন্নতে ছুটে যেতে দেখা যাচ্ছে সলমন খানকে (Salman Khan)। ফলে টাইগার থ্রির শ্য়ুটও পিছিয়ে যাচ্ছে ক্রমাগত। সবকিছু মিলিয়ে আরিয়ানের খানের গ্রেফতারির পর বিগ বাজেটের ছবির শ্য়ুট পিছিয়ে যাচ্ছে ক্রমাগত।

আরও পড়ুন:  Aryan Khan Drug Case: খাচ্ছেন না, ভেঙে পড়েছেন শাহরুখ, মন্নতে মিষ্টি তৈরি বন্ধ করলেন গৌরী

এদিকে আরিয়ান খানের জামিন না হলে, ছেলে বাড়িতে না ফিরলে তিনি মিষ্টি খাবেন না। ক্ষীর তৈরি করবেন না বলে মানত করেন গৌরী খান। সেই কারণে মন্নতে মিষ্টি তৈরি গৌরী (Gauri Khan) আপাতত বন্ধ করে দিয়েছেন বলে খবর।

(The above story first appeared on LatestLY on Oct 19, 2021 04:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).