Arpita Khan: সলমন খানের জন্মদিনে বোনের বিশাল বড় উপহার, দ্বিতীয় সন্তানের মা হলেন অর্পিতা খান
সলমন খানের আজ ৫৪-তম জন্মদিন। দাবাং খানের শুভ জন্মদিনে খুশির খবর আরও দ্বিগুণ হয়ে গেল। অর্পিতা খানের কোলে এল আরেক সন্তান। নিজের জন্মদিনের দিন বোনের কোলে দ্বিতীয় সন্তান আসায় খুব খুশি সলমন খান। গত জুলাই থেকেই গুঞ্জন রটেছিল অর্পিতা খানের বেবি বাম্প নিয়ে। এরপর অর্পিতা খান শর্মা এবং আয়ুষ শর্মা তাঁরা নিজেরাই সুখবরটি দেন।
মুম্বই, ২৭ ডিসেম্বর: সলমন খানের (Salman Khan) আজ ৫৪-তম জন্মদিন (54th Birthday)। দাবাং খানের শুভ জন্মদিনে খুশির খবর আরও দ্বিগুণ হয়ে গেল। অর্পিতা খানের (Arpita Khan) কোলে এল আরেক সন্তান। নিজের জন্মদিনের দিন বোনের কোলে দ্বিতীয় সন্তান আসায় খুব খুশি সলমন খান। গত জুলাই থেকেই গুঞ্জন রটেছিল অর্পিতা খানের বেবি বাম্প নিয়ে। এরপর অর্পিতা খান শর্মা এবং আয়ুষ শর্মা (Aayush Sharma) তাঁরা নিজেরাই সুখবরটি দেন।
আকস্মিকভাবে নয়, রীতিমতো পরিকল্পনা করেই আজকের দিনটিকে বেছে নেয় অর্পিতা ও আয়ুষ। মামার জন্মদিনেই হবু সন্তানের জন্মদিন হবে বলে ঠিক করেন তাঁরা। সেই মতোই ডেলিভারির জন্য অস্ত্রোপচারের দিনক্ষণ ঠিক করেন। এরপর আজই আসে সেই সুখবর। অর্পিতা এক মিষ্টি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলে জানান অর্পিতা এবং আয়ুষ।
আরও পড়ুন, ৫৪-তেও সলমন খানের ফিট থাকার কারণ কী জানেন?
With great joy and immense pleasure, we announce that we have been blessed with a baby girl. On this joyous occasion, we would like to thank our family, friends and all our well-wishers for their unconditional support. We also extended a humble thank you to our media friends and to our fans for their constant love and support. This journey couldn’t have been complete without you all.Lots of Love,
Aayush, Arpita & Ahil/
Khan & Sharma Family
গত ২০১৪ সালের নভেম্বরে হায়দরাবাদ ফলকনামা প্যালেসে অর্পিতা খান এবং আয়ুষ শর্মা সাড়ম্বরে বিয়ে করেন। এরপর ২০১৫-র মার্চ ৩০-এ আসে তাদের প্রথম সন্তান আহিল। 'হম দো হামারে দো' এবার পরিপূর্ণ হল। এই খুশির দিনে তাঁরা তাঁদের ভক্ত ও অনুরাগীদের জানান হার্দিক শুভেচ্ছা। দ্বিতীয়বার মামা হয়ে খুশি সলমন খানও।
(The above story first appeared on LatestLY on Dec 27, 2019 04:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

