Arjun Kapoor On Malaika Arora's Pregnancy: 'কর্মফল ভুগতেই হবে', মালাইকার 'অন্তঃসত্ত্বা' হওয়ার খবরে তোপ অর্জুনের

মা হতে চলেছেন মালাইকা অরোরা। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে প্রকাশ করা হয় এমন শিরোনাম। যেখানে দাবি করা হয়, চলিত বছরের অক্টোবরে অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা লন্ডনে গিয়েছিলেন। এরপরই তাঁদের জীবনে সুখবর আসে।

Arjun Kapoor On Malaika Arora's Pregnancy: 'কর্মফল ভুগতেই হবে', মালাইকার 'অন্তঃসত্ত্বা' হওয়ার খবরে তোপ অর্জুনের
Arjun Kapoor, Malaika Arora (Photo Credit: Instagram)

মুম্বই, ১ ডিসেম্বর:  মালাইকা অরোরা (Malaika Arora) অন্তঃসত্ত্বা বলে যে খবর বুধবার একটি সংবাদমাধ্যমের পাতায় উঠে আসে, তার বিরুদ্ধে মুখ খোলেন অর্জুন কাপুর। কেউ যেন তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে টানাহেঁচড়া না করেন বলে সতর্ক করেন অর্জুন। যা নিয়ে জোর জল্পনা শুরু হতেই এবার ফের তোপ দাগলেন বলিউড অভিনেতা। অর্জুন কাপুর (Arjun Kapoor) নিজের সোশ্যাল হ্যান্ডেলে ফের কর্মফল (কর্মা)  নিয়ে একটি পোস্ট করেন। যেখানে তিনি বলেন, সময় হলেই যে যাঁর কর্মফল ভোগ করবেন। তাড়াতাড়ি না হোক, দেরিতে হলেও, কর্মফল ভোগ করতে হবেই বলে ফের পোস্ট শেয়ার করেন বলিউড অভিনেতা।

আরও পড়ুন: Arjun Kapoor Reacts On Malaika Arora's Pregnancy: মালাইকা অন্তঃসত্ত্বা? মুখ খুললেন অর্জুন কাপুর

 

মা হতে চলেছেন মালাইকা অরোরা। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে প্রকাশ করা হয় এমন শিরোনাম। যেখানে দাবি করা হয়, চলিত বছরের অক্টোবরে অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা লন্ডনে (London) গিয়েছিলেন। এরপরই তাঁদের জীবনে সুখবর আসে। অর্জুন কাপুর এবং মালাইকা অরোরার পরিবার এবং ঘনিষ্ঠরা এ বিষয়ে সবকিছু জানেন বলেও দাবি করা হয় ওই খবর। এরপরই মুখ খোলেন অর্জুন কাপুর।

ব্যক্তিগত জীবন নিয়ে টানাহেঁচড়া করায় এই প্রথম অর্জুন কাপুর মুখ খুললেন, এমন নয়। এর আগেও মালাইকা অরোরা এবং তাঁর বাড়ির দিকে পাপারাৎজি যাতে তাক করে না থাকেন, সেই আবেদন জানান অর্জুন কাপুর।

(The above story first appeared on LatestLY on Dec 01, 2022 04:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).