Anushka Sharma: অনুস্কা শর্মা চুমু খেলেন বিরাট কোহোলির হাতে, বিরুস্কা জুটি ঠিক যেন 'রব নে বনা দি জোড়ি'

অনুস্কা শর্মা (Anushka Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। বিয়ের আগে থেকেই এই জুটির রসায়ন নিয়ে বরাবরই উৎসাহী দুই সেলেবের ফ্যান মহলই।

Anushka Sharma: অনুস্কা শর্মা চুমু খেলেন বিরাট কোহোলির হাতে, বিরুস্কা জুটি ঠিক যেন 'রব নে বনা দি জোড়ি'
বিরাট কোহোলি, অনুস্কা শর্মা (Photo Credits: Yogen Shah, Twitter)

মুম্বই, ১৩ সেপ্টেম্বর: অনুস্কা শর্মা (Anushka Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। বিয়ের আগে থেকেই এই জুটির রসায়ন নিয়ে বরাবরই উৎসাহী দুই সেলেবের ফ্যান মহলই। বর্তমানে দেশের অন্যতম রোম্যান্টিক কাপেল হিসেবে আত্মপ্রকাশ করেছেন এই দম্পতি। এবার ভাইরাল হল বিরুস্কার আরেকটি রোম্যান্টিক মুহূর্তের ভিডিও। এতদিন পর্যন্ত সাধারণত বেড়াতে গিয়ে বা অবসর সময়ের মুহূর্ত নয়। এই রোম্যান্টিক মুহূর্তের সাক্ষী প্রকাশ্যে হাজারো মানুষ। যে ভিডিওতে ভরা ক্রিকেট স্টেডিয়ামে (Cricket stadium) বিরাটের হাতে চুমু খেতে দেখা গিয়েছে অনুস্কাকে।

গত বৃহস্পতিবার ছিল ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের (Firoz Shah Kotla stedium) নাম পরিবর্তনের অনুষ্ঠান। এই স্টেডিয়ামের নাম পরিবর্তন করে অরুণ জেটলি স্টেডিয়াম (Arun Jetli stedium) হিসেবে নামকরণ করা হল। এদিন দিল্লিতে (Delhi) আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুস্কা জুটি। যেখানে অন্যতম আকর্ষণ হিসেবে সংবাদমাধ্যমের ক্যামেরাগুলির ফোকাসেই ছিলেন সেলেব দম্পতি। হঠাৎ করে জ্বলে উঠল ফ্ল্যাশ। আলোর ঝলকানির ফাঁকে দেখা গেল বিরাটের হাত ছুঁয়ে আঙুলে চুমু খাচ্ছেন অনুস্কা। আর ক্যামেরাবন্দি এই মুহূর্তই ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। আরও পড়ুন - রিচা চাড্ডা-র সাফ কথা, 'মেয়েদের জন্য সুরক্ষিত নয় ভারত, এটা লুকিয়ে দেশভক্তি দেখানো যায় না'

কিছুদিন আগে আমেরিকান টেলিভিশনের উপস্থাপিকা গ্রাহাম বেনসিঞ্জারের (Graham Bensinger) সঙ্গে একটি সাক্ষাৎকারে বিরাট খোলা মনে জানিয়েছিলেন, অনুস্কার সঙ্গে তাঁর প্রথম পরিচয় সূত্র। বিরাট জানান, "যেদিন ওর সঙ্গে আমার প্রথম দেখা হয় সেদিন আমি রসিকতা করেছিলাম। আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম সেদিন। তাই বুঝে উঠতে পারছিলাম না কী করা উচিৎ? সেই কারণেই রসিকতা করে বসি।"

(The above story first appeared on LatestLY on Sep 13, 2019 09:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).