মুম্বই, ২ ডিসেম্বরঃ আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) অভিনীত অ্যাকশন ড্রামা ‘অ্যান অ্যাকশন হিরো’ (An Action Hero)। দর্শকদের ভালবাস পেতে সবেই শুরু করেছে ছবি। কিন্তু মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ইন্টারনেটে ফাঁস হল ছবি (An Action Hero Leaked on Internet)। ফিফা ফ্যান ফেস্টে তেরঙ্গা ‘উলটো’ তুলে বিতর্কের মুখে নোরা ফতেহি
নির্মাতাদের কাছে তাঁদের ছবি ইন্টারনেটে ফাঁস হওয়া অত্যন্ত দুঃখকর বিষয়। টরেন্টের একাধিক সাইট থেকে শুরু করে টেলিগ্রামে ছড়িয়ে পড়েছে ‘অ্যান অ্যাকশন হিরো’ (An Action Hero)। ইন্টারনেটে ছবি ফাঁস হওয়ার ফলে নির্মাতা থেকে শুরু করে অভিনেতা, কলা কুশলী প্রত্যেকের পরিশ্রম বিফলে যায়। দর্শকরা সামান্য কিছু মূল্য খরচ করে ছবি দেখবেন এটাই তো কাম্য। তা না হলে ছবি তৈরির অর্থ কী।
‘অ্যান অ্যাকশন হিরো’ ছাড়াও সাম্প্রতিককালে মুক্তি পাওয়া ‘কালা’ (Qala), ‘ফ্রেডি’ (Freddy), ‘গোল্ড’ (Gold) প্রমুখ ছবি গুলো মুক্তির কিছুক্ষণের মধ্যেই ফাঁস হয়েছে ইন্টারনেটে।
(The above story first appeared on LatestLY on Dec 02, 2022 02:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

