Shehnaaz Gill: সিদ্ধার্থের মৃত্যুর পর কেমন আছেন শেহনাজ? প্রকাশ্যে আনলেন অভিনব

অভিনব শুক্ল বলেন, তিনি এবং রুবিনা সম্প্রতি সিদ্ধার্থের মা এবং শেহনাজের সঙ্গে দেখা করেন। ছেলের মৃত্যুর পর সিদ্ধার্থের মা ক্রমশ সুস্থ হচ্ছেন।

Shehnaaz Gill: সিদ্ধার্থের মৃত্যুর পর কেমন আছেন শেহনাজ? প্রকাশ্যে আনলেন অভিনব
Sidharth Shukla, Shehnaaz Gill (Photo Credit: Sidharth Shukla, Shehnaaz Gill Fan Page/ Instagram)

মুম্বই, ১৪ সেপ্টেম্বর: ক্রমশ সুস্থ হচ্ছেন শেহনাজ। শিগগিরই শেহনাজ গিল সুস্থ হয়ে উঠবেন বলে আসা প্রকাশ করেন অভিনব শুক্ল ( Abhinav Shukla)।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে হাজির হন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী অভিনব শুক্ল। অভিনব বলেন, তিনি এবং রুবিনা সম্প্রতি সিদ্ধার্থের (Sidharth Shukla) মা এবং শেহনাজের সঙ্গে দেখা করেন। সিদ্ধার্থের মা ক্রমশ সুস্থ হচ্ছেন। শেহনাজের অবস্থাও ক্রমশ ভাল হচ্ছে। শিগগিরই সিদ্ধার্থের মা সুস্থ হয়ে উঠতে পারবেন বলে আশা প্রকাশ করেন অভিনব। শেহনাজও (Shehnaaz Gill) ক্রমশ স্বাভাবিক জীবনে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তাঁরা।

আরও পড়ুন: COVID 19: পরপর ১০ বার পরীক্ষা, সিঙ্গাপুর ফেরৎ ব্যক্তির মাধ্যমেই চিনে ফের করোনার থাবা

বিগ বস ১৩-র জয়ী সিদ্ধার্থ শুক্লর মৃত্যুর পর শ্মশানে যেভাবে অহরহ কাঁদতে দেখা যায় শেহনাজ গিলকে, তা  নিয়ে চিন্তায় পড়ে যান 'সিডনাজের' অনুরাগীরা। সিদ্ধার্থকে ছাড়া শেহনাজ কীভাবে চলবেন, তা নিয়ে চিন্তায় পড়ে যায় গিল পরিবারও।

(The above story first appeared on LatestLY on Sep 14, 2021 11:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).