Adipurush BO Collection Da 2: বিতর্ক চুলোয় যাক, দ্বিতীয় দিনের শেষে আদিপুরুষের ব্যবসা ২০০ কোটি পার

প্রথম দিনে ছবির মোট বক্স অফিস সংগ্রহ ছিল ১৪০ কোটি। দ্বিতীয় দিনে যোগ হয়েছে আরও ১০০ কোটি।

Adipurush BO Collection Da 2: বিতর্ক চুলোয় যাক, দ্বিতীয় দিনের শেষে আদিপুরুষের ব্যবসা ২০০ কোটি পার
Adipurush (Photo Credit: Twitter)

ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' (Adipurush ) এর ভিএফএক্স, সংলাপ, তারকাদের অভিনয় সমস্ত কিছু নিয়েই সমালোচনার জোয়ার তৈরি হয়েছে দর্শক মহলে। তবুও বিতর্ক উড়িয়ে ছবির বক্স অফিস সংগ্রহ তাক লাগানোর মত। ১৬ জুন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রভাস, কৃতি এবং সইফ আলি খান অভিনীত ছবি আদিপুরুষ। মোট ৫টি ভাষায় (হিন্দি, তামিল, তলেগু, মালায়লম এবং কন্নড়) মুক্তি পেয়েছে ছবি। প্রথম দিনে ছবির মোট বক্স অফিস সংগ্রহ ছিল ১৪০ কোটি। দ্বিতীয় দিনে যোগ হয়েছে আরও ১০০ কোটি। মাত্র ২ দিনে আদিপুরুষ এর ব্যবসা দাঁড়িয়ে ২৪০ কোটিতে।

আরও পড়ুনঃ হনুমানজির মুখে বাজারচলিত সংলাপ, বিতর্কের চাপে সংলাপ বদলের সিদ্ধান্ত আদিপুরুষ নির্মাতাদের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 18, 2023 04:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).