Esha Deol Divorce: দ্বিতীয় সন্তানের জন্মের পর থেকেই সম্পর্কে ফাটল ধরে এষা,ভারতের!

অভিনেত্রীর ১২ বছরের সংসার কেন ভাঙছে, তা নিয়ে জল্পনা শুরু হতেই হেমা-কন্যার একটি বইয়ের কথা প্রকাশ্যে আসে। যেখানে এষা দেওল তাঁর 'আম্মা মিয়া' নামের ওই বইতে লেখেন, দ্বিতীয় সন্তানের জন্মের পর থেকে ভরত তাঁর কাছ থেকে অবহেলিত হতে শুরু করেছেন বলে মনে করেন।

Esha Deol Divorce: দ্বিতীয় সন্তানের জন্মের পর থেকেই সম্পর্কে ফাটল ধরে এষা,ভারতের!
Esha Deol, Bharat Takhtani (Photo Credit: Instagram)

মুম্বই, ৭ ফেব্রুয়ারি: এষা দেওল (Esha Deol)  এবং ভারত তখতানির বিচ্ছেদ নিয়ে বলিউডে জোর জল্পনা শুরু হয়েছে। এক সাক্ষাৎকারে এষা নিজেই জানান, তিনি এবং ভরত (Bharat Takhtani ) আলাদা হচ্ছেন। অভিনেত্রীর ১২ বছরের সংসার কেন ভাঙছে, তা নিয়ে জল্পনা শুরু হতেই হেমা-কন্যার একটি বইয়ের কথা প্রকাশ্যে আসে। যেখানে এষা দেওল তাঁর 'আম্মা মিয়া' নামের ওই বইতে লেখেন, দ্বিতীয় সন্তানের জন্মের পর থেকে ভরত তাঁর কাছ থেকে অবহেলিত হতে শুরু করেছেন বলে মনে করেন। দ্বিতীয় সন্তানের জন্মের পর থেকে ভরত যেন সব সময় চিড়চিড়ে থাকতে শুরু করেন। সব কথায়, রেগে যেতেন। ওইসময় বড় মেয়ে রাধ্যাকে স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে ছেট মীরায়াকে খাওয়ানো, সবটাই এষা নিজের হাতে করতেন।

আরও পড়ুন: Esha Deol Divorce: ঘর ভাঙছে ধর্মেন্দ্র কন্যার, বিয়ের ১১ বছর পর বিচ্ছেদের পথ এশা দেওল

এমনকী ওই সময় এষা নিজের প্রকাশনার কাজেও ব্যস্ত হয়ে পড়েন। সবকিছু মিলিয়ে ভরত ওই সময় নিজেকে অবহেলিত বলে মনে করতে শুরু করেন বলে নিজের বইতে প্রকাশ করেন ধর্মেন্দ্র-কন্যা। এষার ওই বইয়ের সূত্র ধরেই অনেকে মনে করছেন, ভরতের সঙ্গে তাঁর বিচ্ছেদের পিছনে এই কারণগুলিই রয়েছে।

যদিও ভরত তখতানি এ বিষয়ে এখনও কোনও মন্তব্য় করেননি। যদিও শোনা যাচ্ছে, ভরত তখতানির জড়িয়েছেন অন্য সম্পর্কে। সেই কারণেই এষার সঙ্গে তাঁর ১২ বছরের সংসার শেষ হচ্ছে বলে মনে করছেন অনেকে।

(The above story first appeared on LatestLY on Feb 07, 2024 05:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).