Esha Deol Divorce: ঘর ভাঙছে ধর্মেন্দ্র কন্যার, বিয়ের ১১ বছর পর বিচ্ছেদের পথ এশা দেওল

বিবাহের ১১ বছর পর বিচ্ছেদের পথে হাঁটছেন ধমের্ন্দ্র কন্যা এশা দেওল। স্বামী শিল্পপতি ভারত তখতানির সঙ্গে ২০১২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন এশা। দুই কন্যা সন্তান রয়েছে তাঁদের।

Esha Deol Divorce: ঘর ভাঙছে ধর্মেন্দ্র কন্যার, বিয়ের ১১ বছর পর বিচ্ছেদের পথ এশা দেওল
Esha Deol and Husband Bharat Takhtani Divorce (Photo Credits: X)

জল্পনা ছিল আগে থেকেই। তবে এবার সেই জল্পনায় সিলমোহর পড়ল স্বামী-স্ত্রী দুজনের তরফেই। বিবাহের ১১ বছর পর বিচ্ছেদের পথে হাঁটছেন ধমের্ন্দ্র কন্যা এশা দেওল (Esha Deol Divorce)। স্বামী শিল্পপতি ভারত তখতানির সঙ্গে ২০১২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন এশা। দুই কন্যা সন্তান রয়েছে তাঁদের। বিচ্ছেদের জল্পনার মাঝে যৌথ বিবৃতি প্রকাশ করে দম্পতি জানিয়েছেন, 'আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এখন উদ্দেশ্যে সন্তানের ভালো ভাবে বড় করা। এই সময়ে দয়া করে আমাদের গোপনীয়তায় হস্তক্ষেপ করবেন না'।

ঘর ভাঙছে ধর্মেন্দ্র কন্যার... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 06, 2024 06:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).