Aamir Khan’s New Avatar: লাল সিং চাড্ডার শুটিংয়ে আমির খানের ট্রান্সফরমেশন! নতুন লুক দেখে আপ্লুত নেটিজেনরা

চলছে আমির খান অভিনীত লাল সিং চাড্ডা সিনেমার শুটিং। আমির খান ছাড়াও এই ছবিতে রয়েছেন করিনা কাপুর খান। হলিউড ক্লাসিক চলচ্চিত্র ফরেস্ট গাম্প-র রিমেক এই ছবিটি। টম হ্যাঙ্কসের চরিত্রে দেখা যাবে আমির খানকে। এর আগে এই ছবির ফার্স্ট লুকে আমির খানকে একদম পাঞ্জাবি লুকে দেখতে পাই। মুখে ছিল বয়সের ছাপ। তবে এবার চমকে দিল তাঁর নতুন লুক। ঠিক যেন ৯০-এর দশকের আমির খানকেই দেখা যাচ্ছে।

Aamir Khan’s New Avatar: লাল সিং চাড্ডার শুটিংয়ে আমির খানের ট্রান্সফরমেশন! নতুন লুক দেখে আপ্লুত নেটিজেনরা
আমির খানের ট্রান্সফরমেশন (Photo Credits: Instagram)

চলছে আমির খান অভিনীত লাল সিং চাড্ডা (Laal Singh Chaddha) সিনেমার শুটিং। আমির খান (Aamir Khan) ছাড়াও এই ছবিতে রয়েছেন করিনা কাপুর খান। হলিউড ক্লাসিক চলচ্চিত্র ফরেস্ট গাম্প-র রিমেক এই ছবিটি। টম হ্যাঙ্কসের চরিত্রে দেখা যাবে আমির খানকে। এর আগে এই ছবির ফার্স্ট লুকে আমির খানকে একদম পাঞ্জাবি লুকে দেখতে পাই। মুখে ছিল বয়সের ছাপ। তবে এবার চমকে দিল তাঁর নতুন লুক। ঠিক যেন ৯০-এর দশকের আমির খানকেই দেখা যাচ্ছে।

ইনস্টাগ্রামে লাল সিং চাড্ডা সিনেমার শুটিং-র একটি দৃশ্যে দেখে তাঁকে ঠিক এমনই লাগছিল। ভিডিওটি দেখে বোঝার উপায় নেই মি.পারফেকশনিস্টের আসল বয়স। আগে লুকে তাঁকে বেশ খানিকটা ওজন বাড়াতে হয়। লম্বা বড় গোফ, মোটাসোটা চেহারাটা কমিয়ে একেবারে ছিপছিপে চেহারায় ফিরে নিজের কয়েক বছর বয়স কমিয়ে ফেললেন। আমির খানের সেই ৯০ দশকের লুক দেখে আপ্লুত নেটিজেনরা। আরও পড়ুন, ইউজিসি-র আর্জিতে মান্যতা দিল রাজ্য, কলেজের ক্লাস শুরু হচ্ছে ২ নভেম্বর

গজনী, দঙ্গল, পিকে প্রতিটি ছবিতে নিজের লুকসের ওপর একাগ্রতা দেখিয়েছেন আমির। চরিত্র অনুযায়ী নিজেকে বদলেছেন। চরিত্রকে ফুটিয়ে তুলতে ওজন, কমানো বাড়ানোর প্রতি মনোযোগ দিয়েছেন এতটুকু খামতি না রেখে। তাই তো মি.পারফেকশনিস্টকে এখনও প্রথম সারির অভিনেতাদের মধ্যে একটু এগিয়ে রাখেন দর্শকদের একাংশ। তাঁর সমর্পন সত্যিই প্রশংসাযোগ্য।

এবছর বড়দিনের সময়ে মুক্তি পাওয়ার কথা ছিল লাল সিং চাড্ডা। করোনা মহামারীর কারণে তা অনেকটাই পিছিয়ে যায়। ফলে আগামীবছর ২০২১ এর ডিসেম্বরে ছবিটি মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে।

(The above story first appeared on LatestLY on Sep 27, 2020 06:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).