Aamir Khan's Daughter Ira Khan: ফিল্মি কায়দায় নূপুরের সঙ্গে বাগদান সারলেন আমির-কন্যা ইরা খান, দেখুন ভিডিয়ো
সম্প্রতি আমির খানের সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়াের বিচ্ছেদ হয়। আমির-কিরণের বিচ্ছেদ হলেও, তাঁরা একে অপরের ভাল বন্ধু বলেই দাবি করেন বলিউডের এই জনপ্রিয় জুটি।
মুম্বই, ২৩ সেপ্টেম্বর: নূপুর শিখরের ( Nupur Shikhare ) সঙ্গে বাগদান সেরে ফেললেন ইরা খান (Ira Khan)। একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলের তরফে ইরা এবং নূপুরের বাগদানের ভিডিয়ো শেয়ার করা হয়। যা দেখে আমির খানের (Aamir Khan) অগণিত অনুরাগী ইরা-নূপুরকে ভালবাসায় ভরিয়ে দেন। প্রসঙ্গত আমির কন্যা ইরার সঙ্গে অভিনেতার ফিটনেস ট্রেনার নূপুর শিখরের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা শুরু হয়। নূপুর শিখরে এবং ইরা খানকে মাঝে মধ্যেই একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। এমনকী, নূপুর শিখরের মায়ের সঙ্গেও আমির কন্যার সম্পর্ক সন্তানসম। সবকিছু মিলিয়ে এবার আমির কন্যা ইরা খান এবং নূপুর শিখরে নিজেদের বন্ধুদের সামনে বাগদান পর্ব সেরে ফেলেন। দেখুন সেই ভিডিয়ো...
View this post on Instagram
সম্প্রতি আমির খানের সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়াের বিচ্ছেদ হয়। আমির-কিরণের বিচ্ছেদ হলেও, তাঁরা একে অপরের ভাল বন্ধু বলেই দাবি করেন বলিউডের এই জনপ্রিয় জুটি।
আমির-কিরণের বিচ্ছেের পর এবার অভিনেতার মেয়ে ইরা খান বাগদান পর্ব সেরে ফেলেন বিশেষ বন্ধু নূপুর শিখরের সঙ্গে।
(The above story first appeared on LatestLY on Sep 23, 2022 12:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

