Karan Deol Wedding: তারকায় মোড়া করণের গ্র্যান্ড রিসেপশন পার্টি, দেওল পরিবারের অতিথি তালিকায় কারা ছিলেন দেখুন
দীর্ঘ দিনের প্রেমিকা দিশা আচার্যর সঙ্গে রবিবার ১৮ জুন গাঁটছড়া বেঁধেছেন 'ভেল্লে' অভিনেতা। বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল একেবারেই পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে।
মুম্বই, ১৯ জুনঃ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সানি দেওলের (Sunny Deol) জ্যেষ্ঠ পুত্র করণ দেওল (Karan Deol Wedding)। দীর্ঘ দিনের প্রেমিকা দিশা আচার্যর (Karan Deol and Drisha Acharya Wedding) সঙ্গে রবিবার ১৮ জুন গাঁটছড়া বেঁধেছেন 'ভেল্লে' (Velle) অভিনেতা। বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল একেবারেই পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। অথিতি হিসাবে ছিলেন কেবল দুই পরিবার, তাঁদের আত্মীয় সজন এবং বন্ধু বান্ধব। ঘনিষ্ঠ মহলের মধ্যেই করণ-দিশার চার হাত এক হয়েছে। তবে এদিন সন্ধ্যে বেলাতেই দেওল পরিবারের তরফে আয়োজন করা হয়েছিল নবদম্পতির জন্যে এক গ্র্যান্ড রিরেপশন পার্টির। উপস্থিত ছিলেন বলিউডের নামীদামী সব তারকারা।
রবিবার রাতে মুম্বইয়ে (Mumbai) আয়োজিত হয়েছিল বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) নাতি করণ দেওলের রিসেপশন পার্টির (Karan Deol Reception Party)। বলিউড তারকা সমারোহে ভরে উঠেছিল গতকাল রাতের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন আমির খান (Aamir Khan), সলমন খান (Salman Khan), শত্রুঘ্ন সিনহা, অনুপম খের, সুনীল শেট্টি, রণবীর সিং (Ranveer Singh), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) সহ আরও অনেকে।
রিসেপশন পার্টিতে নবদম্পতি...
View this post on Instagram
করণের রিসেপশন পার্টিতে সলমণ খান...
View this post on Instagram
করণের রিসেপশন পার্টিতে আমির খান...
View this post on Instagram
করণের রিসেপশন পার্টিতে রণবীর-দীপিকা...
View this post on Instagram
অনুপম খের, শত্রুঘ্ন সিনহা প্রমুখরা...
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Jun 19, 2023 09:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

