Bigg Boss Bangla 3: দুর্নিবারের চরিত্র নিয়ে প্রশ্ন ভরত কলের, ঘরে তৈরি হচ্ছে নতুন সমীকরণ
Big Boss Bangla 3: ‘বিগ বস বাংলা’র ঘরে প্রতিনিয়ত বদলাচ্ছে প্রতিযোগীদের সম্পর্কের সমীকরণ। আপাতদৃষ্টে যা স্বাভাবিক মনে হচ্ছে, পর্দার আড়ালে তা যে একেবারেই আলাদা—সেটাই স্পষ্ট হচ্ছে প্রতিদিনের পর্বে।
Bigg Boss Bangla 3: ‘বিগ বস বাংলা’র ঘরে প্রতিনিয়ত বদলাচ্ছে প্রতিযোগীদের সম্পর্কের সমীকরণ। আপাতদৃষ্টে যা স্বাভাবিক মনে হচ্ছে, পর্দার আড়ালে তা যে একেবারেই আলাদা, সেটাই স্পষ্ট হচ্ছে প্রতিদিনের পর্বে। সম্প্রতি একটি নতুন ঘটনা কেন্দ্র করে ঘরের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। গায়ক দুর্নিবার সাহার আচরণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সহ-প্রতিযোগীরা, এমনকি তাঁর চরিত্র নিয়ে সোজা প্রশ্ন তুলে দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা ভরত কল।
ভরত কল, মনামীস নন্দিনী দত্তের মধ্যে আলোচনায় ঝড়
একটি পর্বে দেখা যায়, সকালের দিকে ভরত কল, মনামী ঘোষ এবং নন্দিনী দত্ত একসঙ্গে বসে ঘরের বাকি সদস্যদের নিয়ে আলোচনা করছিলেন। কথা প্রসঙ্গে নন্দিনী দুর্নিবারের বিরুদ্ধে তাঁর জমানো ক্ষোভ উগরে দেন। তিনি দাবি করেন, দুর্নিবারের আচরণ নিয়ে ঘরের একাধিক মহিলা প্রতিযোগী অভিযোগ জানিয়েছেন। নন্দিনীর কথায়, "দুর্নিবার হাসিমুখে সবটা মেনে নেয় বা খেলাটাকে খুব স্পোর্টিংলি নেওয়ার ভান করে। কিন্তু আদতে এটা ওর সুচিন্তিত গেম প্ল্যান। ও মোটেই নম্র বা ভালো মানুষ নয়।"
ঠিক কী বলেন ভরত কল
নন্দিনীর এসব কথা শুনেই ভরত কল মন্তব্য করেন, "ও একটা নোংরা ছেলে।" এর জবাবে নন্দিনী আরও জানান, সপ্তাহের শেষে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় যখন ঝিলমের প্রশংসা করেছিলেন, তখন দুর্নিবার একদমই খুশি হননি। দুর্নিবারের মনোভাবকে ‘জাজমেন্টাল’ বলে অভিহিত করার পাশাপাশি তাঁকে একজন ‘লুজার’ বলেও মন্তব্য করেন তিনি।
দুর্নিবাবরকে নিয়ে মনামীর মন্তব্য
আলোচনায় যোগ দিয়ে মনামী ঘোষও অসন্তোষ প্রকাশ করেন। তাঁর দাবি, দুর্নিবার ও তাঁর দলের সদস্যরা মজার ছলে যা করেন, তা অনেক সময়েই শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়। এতে অন্যদের ছোট করা হয় এবং অনেক সময় শারীরিকভাবে অসম্মানজনক (অবজেক্টিফাই) কথাবার্তাও বলা হয়।
বিগ বসে এবার জোর বিতর্ক
উল্লেখ্য, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় এ বারের ‘বিগ বস বাংলা’ শুরু থেকেই চর্চায় রয়েছে। ঘরে লড়াই চালাচ্ছেন ভরত কল, মনামী ঘোষ, দুর্নিবার সাহা, নন্দিনী দত্ত, ঝিলম গুপ্ত, সোনামণি সাহা, সায়ক চক্রবর্তী, সৃজলা গুহ, নিরঞ্জন মণ্ডল ও দীপেন্দু বিশ্বাসের মতো পরিচিত মুখেরা। অনিন্দ্য সেনগুপ্ত বাদ পড়ার পর ইতিমধ্যেই ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে ঘরে পা রেখেছেন রাজবীর দে এবং জীতু কামাল। ফলে আগামী দিনে প্রতিযোগিতার পারদ যে আরও চড়বে, তা বলা বাহুল্য।