Ashutosh Rana : ভ্যাকসিন নিয়েও করোনার গ্রাসে আশুতোষ রানা
মুম্বই, ১৪ এপ্রিল : করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা আশুতোষ রানা (Ashutosh Rana)। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে হিন্দি ভাষার মাধ্যমে অসুস্থতার খবর জানান আশুতোষ রানা। পাশাপাশি করোনা ভ্যাকসিন নেওয়ার পর আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানান অভিনেতা। ফলে প্রত্যেকে সাবধানে থেকে যাতে করোনার (Corona) মতো ভাইরাসের সঙ্গে লড়াই করেন, প্রত্যেকের কাছে সেই প্রার্থনা করেন অভিনেতা।
আরও পড়ুন : West Bengal Assembly Election 2021 : বরাহনগরে বিজেপির পার্নো মিত্রর মিছিলে হামলার অভিযোগ
প্রসঙ্গত অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) থেকে শুরু করে ঐশ্বর্য রাই, অভিষেক বচ্চন, নীতু কাপুর, রণবীর কাপুর, অক্ষয় কুমার, আলিয়া ভাটরা একের পর এক আক্রান্ত হন। বুধবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে আলিয়া (Alia Bhatt) জানান, তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে তিনি সুস্থ।
অন্যদিকে সম্প্রতি হাসপাতাল (Hospital) থেকে বাড়ি ফেরেন অক্ষয় কুমার (Akshay Kumar)। করোনা জয় করে ফেরার পর সুখবর জানান ট্যুইঙ্কেল খান্না। তবে অক্ষয় কবে থেকে শ্যুটিং শুরু করবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
(The above story first appeared on LatestLY on Apr 14, 2021 06:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

