Arijit Singh: করোনার কামড়, কলকাতার হাসপাতালে অরিজিৎ সিংয়ের মা

Arijit Singh: করোনার কামড়, কলকাতার হাসপাতালে অরিজিৎ সিংয়ের মা
অরিজিৎ সিং, ট্যুইটার

কলকাতা, ৬ মে:  করোনা থাবা বসাল অরিজিৎ সিংয়ের (Arijit Singh) বাড়িতে। কোভিডের (COVID 19) জেরে অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের মা। কলকাতারই একটি হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে তাঁকে।

আরও পড়ুন: Shah Rukh Khan: শাহরুখ কি 'বাই সেক্সুয়াল'? অভিনেতার উত্তরে চমকে উঠবেন

করোনায় (Corona) আক্রান্ত হওয়ায় অরিজিৎ সিংয়ের মায়ের জন্য এ গ্রুপের রক্তের প্রয়োজন। শিগগিরই তাঁর জন্য যাতে ব্যবস্থা করা যায়, সে বিষয়ে আবেদন জানান অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)।

 

 

View this post on Instagram

 

এদিকে করোনা আক্রান্তদের সাহায্যের জন্য টলিউডের (Tollywood) একের পর এক তারকা এগিয়ে আসছেন। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলের কখনও অক্সিজেনের খোঁজ দিচ্ছেন আবার কখনও কোথাও বেড খালি পাওয়া যাচ্ছে কি না, সে বিষয়ে প্রত্য়কেকে খোঁজ দিচ্ছেন। টলিউড তারকাদের সেই তালিকায় যেমন সৃজিত মুখোপাধ্যায় রয়েছেন, তেমনি স্বস্তিকা মুখোপাধ্যায়, জিতু কমল, অনিন্দিতা রায় চৌধুরীও রয়েছেন। রয়েছেন শ্রীলেখা মিত্রর মতো দাপুটে অভিনেত্রীও।

(The above story first appeared on LatestLY on May 06, 2021 08:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).