Amitabh Bachchan: লকডাউনেই বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অমিতাভ, দাম শুনলে শিউরে উঠবেন

Amitabh Bachchan: লকডাউনেই বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অমিতাভ, দাম শুনলে শিউরে উঠবেন
ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২৮ মে: ফের আরও একটি নতুন বাড়ি কিনলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। মুম্বইতে (Mumbai) ৩১ কোটি দিয়ে নতুন করে আরও একটি ডুপ্লেক্স কিনলেন বিগ বি। প্রাথমিকভাবে ৬২ লক্ষ দিয়ে নতুন বাড়ির চাবি হাতে নেন অমিতাভ।

জানা যাচ্ছে, মুম্বইয়ের অন্ধেরিতে অমিতাভ বচ্চন যে নতুন বাড়িটি কেনেন, সেখানে ৬টি পার্কিং লট রয়েছে। ৫, ১৮৪ স্কয়ার ফিটের এই অ্যাপার্টমেন্ট কেনার পর অমিতাভ বচ্চনের মোট বাড়ির সংখ্যা দাঁড়াল ৬টি।

আরও পড়ুন:  COVID-19: বাড়ল নিষেধাজ্ঞা, করোনা সংক্রমণে রাশ টানতে ৩০ জুন পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক বিমান

২০২০ সালের ৩১ ডিসেম্বর ক্রিস্টাল গ্রুপের এই সম্পত্তি কেনেন অমিতাভ বচ্চন কিন্তু ১২ এপ্রিল ৬২ লক্ষ দিয়ে অ্যাপার্টমেন্টের চাবি হাতে পান বিগ বি। যে বহুতলে ফ্ল্যাট কিনলেন বিগ বি, সেখানে তাঁর পড়শি সানি লিওন (Sunny Leone) এবং পরিচালক আনন্দ এল রাই।

আরও পড়ুন:  Dia Mirza: ঘূর্ণিঝড় য়াস বিধ্বস্তদের পাশে দিয়া মির্জা, চোখে জল অভিনেত্রীর

এই বহুতলে ৪,৩৬৫ স্কয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে সানি লিওনের। ১৬ কোটি দিয়ে ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনেন সানি। অন্যদিকে ২৫ কোটি দিয়ে ওই বহুতলে ফ্ল্যাট কেনেন আনন্দ এল রাই। ৫,৯১৭ স্কয়ার ফিটের ফ্ল্যাট নিয়ে আনন্দ এল রাইও আপাতত বিগ বি-র পড়শি।

(The above story first appeared on LatestLY on May 28, 2021 07:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).