Puja Special Trains 2026: পুজোর মরশুমে রেলের বড় সিদ্ধান্ত, জানুন পুজো স্পেশাল ট্রেনের তালিকা, বদলেছে দিঘার ট্রেনের দিন

আসন্ন দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মীপুজো, দেওয়ালি এবং ছটপুজোর মরশুমে যাত্রীদের উপচে পড়া ভিড় সামাল দিতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। উৎসবের দিনে ভ্রমণকারীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পূর্ব রেল ও উত্তর রেলের তরফে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Puja Special Trains 2026: পুজোর মরশুমে রেলের বড় সিদ্ধান্ত, জানুন পুজো স্পেশাল ট্রেনের তালিকা, বদলেছে দিঘার ট্রেনের দিন
Indian Railway (Photo Credit: X@airnews_kolkata)

Puja Special Trains 2026: আসন্ন দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মীপুজো, দেওয়ালি এবং ছটপুজোর মরশুমে যাত্রীদের উপচে পড়া ভিড় সামাল দিতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। উৎসবের দিনে ভ্রমণকারীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পূর্ব রেল ও উত্তর রেলের তরফে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ, দিল্লি, বিহার এবং পাঞ্জাবের মতো দূরপাল্লার রুটে চলাচলকারী যাত্রীদের সুবিধার্থে ৪ জোড়া বিশেষ ‘পুজো স্পেশাল’ ট্রেন চালানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

একই সঙ্গে, পূর্বঘোষিত একটি বিশেষ জনপ্রিয় রুটের ট্রেনের যাতায়াতের দিনও পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে যাত্রীরা আরও সহজে ছুটির দিনে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।

উৎসবের স্পেশাল রুটের বিস্তারিত তালিকা

১. হাওড়া – নিউ দিল্লি পুজো স্পেশাল (০৪০৫২ / ০৪০৫১)

০৪০৫২ নিউ দিল্লি -হাওড়া স্পেশাল: আগামী ২ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার বিকেল ৬:১৫ মিনিটে নিউ দিল্লি থেকে ছাড়বে এবং পরদিন রাত ১১:৪০ মিনিটে হাওড়ায় পৌঁছাবে।

০৪০৫১ হাওড়া- নিউ দিল্লি স্পেশাল: আগামী ৪ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি রবিবার রাত ১:৪০ মিনিটে (শনিবার দিবাগত রাত) হাওড়া থেকে রওনা দিয়ে পরদিন সকাল ৮:২০ মিনিটে নিউ দিল্লি পৌঁছাবে।

ট্রিপ সংখ্যা: উভয় অভিমুখে মোট ৯টি করে ট্রিপ চালানো হবে।

স্টপেজ: ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডিহ।

২. কলকাতা – যোগনগরী ঋষিকেশ স্পেশাল (০৪৩১২ / ০৪৩১১)

০৪৩১২ ঋষিকেশ– কলকাতা স্পেশাল: ১৬ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার চলবে (মোট ৬টি ট্রিপ)।

০৪৩১১ কলকাতা– ঋষিকেশ স্পেশাল:১৮ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত প্রতি রবিবার পরিষেবা দেবে।

স্টপেজ: নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল।

৩. কলকাতা–অমৃতসর স্পেশাল (০৪৬২৪ / ০৪৬২৩)

০৪৬২৪ অমৃতসর–কলকাতা স্পেশাল: ৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতি বুধবার রাত ৮:১০ মিনিটে ছাড়বে এবং তৃতীয় দিন দুপুর ৩:০০ টেয় কলকাতা পৌঁছাবে।

০৪৬২৩ কলকাতা–অমৃতসর স্পেশাল: ১০ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার সকাল ৪:৪৫ মিনিটে কলকাতা থেকে ছাড়বে।

স্টপেজ: বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডিহ।

৪. ভাগলপুর– আনন্দ বিহার টার্মিনাল স্পেশাল (০৪০৬২ / ০৪০৬১)

০৪০৬২ আনন্দ বিহার– ভাগলপুর স্পেশাল: ১০ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন চলবে (মোট ৪৭টি ট্রিপ)।

০৪০৬১ ভাগলপুর– আনন্দ বিহার স্পেশাল:১১ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন চলবে।

স্টপেজ:সুলতানগঞ্জ, জামালপুর ও অভয়পুর।

দিঘা–মালদহ টাউন ট্রেনের দিন বদল

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পূর্বঘোষিত ০৩৪৬৬ দিঘা–মালদহ টাউন পুজো স্পেশাল ট্রেনের সময়সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। আগে এটি রবিবারে চালানোর কথা থাকলেও, নতুন সূচি অনুযায়ী এটি প্রতিশনিবার চলাচল করবে। ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মোট ৭টি ট্রিপ দেবে ট্রেনটি।

কোচ ও টিকিট বুকিং সংক্রান্ত তথ্য

এই সবকটি বিশেষ ট্রেনে সাধারণ (General Second Class), স্লিপার (Sleeper) এবং শীতাতপ নিয়ন্ত্রিত (AC Coaches) কোচ যুক্ত থাকবে। দূরপাল্লার ভ্রমণের যাত্রীদের কনফার্ম টিকিট পেতে যাতে অসুবিধা না হয়, সে কারণেই সাধারণ মোটের চেয়ে অতিরিক্ত এই ট্রেনগুলির বন্দোবস্ত। খুব শীঘ্রই আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইট ও সংরক্ষিত টিকিট কাউন্টারগুলি থেকে বুকিংয়ের শুরুর তারিখ জানিয়ে দেওয়া হবে।

(The above story first appeared on LatestLY on Sep 16, 2026 09:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).