Akanksha Dubey Death: রহস্য ঘণীভূত, আকাঙ্খা দুবের অন্তর্বাসে 'স্পার্ম', মৃত্যুর আগে কী হয় অভিনেত্রীর সঙ্গে
আকাঙ্খা দুবের মৃত্যুর ঘটনায় পুলিশ অভিযুক্ত গায়ক সমর সিংকে গ্রেফতার করে। গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয় সমর সিংকে। আকাঙ্খার মা মধু দুবের অভিযোগের ভিত্তিতে সমর সিং এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেন প্রয়াত অভিনেত্রীর ভক্তরা।
পাটনা, ৩০ মে: যত দিন যাচ্ছে তত জটিল হচ্ছে অভিনেত্রী আকাঙ্খা দুবের মৃত্যু রহস্য। জনপ্রিয় ভোজপুরী অভিনেত্রী আকাঙ্খা দুবের অন্তর্বাস থেকে মিলল শুক্রানু (স্পার্ম)। যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে আসতেই পুলিশ এই ঘটনায় আরও ৪ জনকে নতুন করে জিজ্ঞাসাবাদ করছে। সেই সঙ্গে আকাঙ্খা দুবের প্রেমিক সমর সিং এবং তাঁর ভাই সঞ্জয় সিংয়ের ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আকাঙ্খা দুবের মৃত্যু রহস্যের জাল গোটাতে সমর সিং এবং সঞ্জয় সিংয়ের যাতে ডিএনএ পরীক্ষা করানো হয়, আদালতের কাছে সেই আনুমতি চাওয়া হয় পুলিশের তরফে।
আরও পড়ুন: Akanksha Dubey Death: ঘণীভূত অভিনেত্রী আকাঙ্খা দুবের মৃত্যু রহস্য, গ্রেফতার গায়ক সমর সিং
আকাঙ্খা দুবের মৃত্যুর ঘটনায় পুলিশ অভিযুক্ত গায়ক সমর সিংকে গ্রেফতার করে। গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয় সমর সিংকে। আকাঙ্খার মা মধু দুবের অভিযোগের ভিত্তিতে সমর সিং এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেন প্রয়াত অভিনেত্রীর ভক্তরা। সমর সিং এবং তাঁর ভাই আকাঙ্খাকে হেনস্থা করতেন বলে অভিযোগ। সম্প্রতি ভোজপুরী অভিনেত্রী আকাঙ্খা দুবের মৃত্যুর পর থেকেই রহস্য দানা বাঁধতে শুরু করে।
(The above story first appeared on LatestLY on May 30, 2023 04:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

