Ajaz Khan: ধর্ষণের অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই নিখোঁজ এজাজ খান, বন্ধ ফোন, গা ঢাকা দিলেন 'হাউস অ্যারেস্ট' সঞ্চালক?

প্রলোভন দেখিয়ে গত ২৫ মার্চ এজাজ নিজের বাড়িতে ডাকেন অভিনেত্রীকে। তাঁর সঙ্গে যৌন সম্পর্ক গড়েন। এরপরেও বেশ কয়েকবার অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েছেন।

Ajaz Khan: ধর্ষণের অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই নিখোঁজ এজাজ খান, বন্ধ ফোন, গা ঢাকা দিলেন 'হাউস অ্যারেস্ট' সঞ্চালক?
Ajaz Khan (Photo Credits: X)

Ajaz Khan: ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে অভিনেতা তথা উল্লু অ্যাপের (Ullu App) রিয়্যালিটি শো ‘হাউস অ্যারেস্ট’-এর (House Arrest) সঞ্চালক এজাজ খানের বিরুদ্ধে। মুম্বই পুলিশ সূত্রে খবর, এফআইআর দায়ের হওয়ার পর থেকেই নিখোঁজ এজাজ। তাঁর সঙ্গে কোনরকম যোগাযোগ স্থাপন করতে পারছে না পুলিশ। অভিনেতার ফোন বন্ধ রয়েছে। এজাজের সন্ধানে তাঁর বাড়িতেও যায় পুলিশ। কিন্তু তাঁর কোন হদিস এখনও মেনেনি।

আরও পড়ুনঃ উল্লু অ্যাপের শো 'হাউস অ্যারেস্ট' ঘিরে বিতর্কের মাঝেই ধর্ষণের অভিযোগ সঞ্চালক এজাজ খানের বিরুদ্ধে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উদ্দাম যৌনতা

এজাজ সঞ্চালিত উল্লু অ্যাপের (Ullu App) রিয়্যালিটি শো ‘হাউস অ্যারেস্ট’ (House Arrest) ঘিরে বিতর্ক তুঙ্গে। শো'য়ে যৌন সুড়সুড়ি জাগানো বিষয়বস্তু প্রদর্শন করার অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। কামোদ্দীপক ওই অনুষ্ঠান ঘিরে বিতর্কের মাঝেই মুম্বইয়ের এক অভিনেত্রী সোমবার বিগ বস খ্যাত অভিনেতা এজাজ খানের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ তুলেছেন। মুম্বইয়ের চারকোপ থানায় দায়ের হয়েছে এফআইআর। অভিযোগকারী এও জানান, এজাজ উল্লু অ্যাপে (Ullu App) তাঁর ওটিটি শো হাউস অ্যারেস্ট-এ (House Arrest) অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন তরুণীকে।

প্রলোভন দেখিয়ে গত ২৫ মার্চ এজাজ নিজের বাড়িতে ডাকেন অভিনেত্রীকে। তাঁর সঙ্গে যৌন সম্পর্ক গড়েন। এরপরেও বেশ কয়েকবার অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েছেন। আর প্রতিবারই আশ্বাস দিয়েছিলেন যে তিনি অভিনেত্রীকে বিয়ে করবেন। এজাজ এও বলেন, তাঁর ধর্ম তাঁকে চারটি বিবাহের অনুমতি দেয়। তাই তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও বিয়ে করবেন তরুণীকে। অভিনেত্রীর অভিযোগ খতিয়ে দেখছে চারকোপ থানার পুলিশ। এজাজের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। কিন্তু তাঁর কোন সন্ধান মিলছে না।

(The above story first appeared on LatestLY on May 06, 2025 10:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).