Ajaz Khan: উল্লু অ্যাপের শো 'হাউস অ্যারেস্ট' ঘিরে বিতর্কের মাঝেই ধর্ষণের অভিযোগ সঞ্চালক এজাজ খানের বিরুদ্ধে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উদ্দাম যৌনতা
এজাজ উল্লু অ্যাপে তাঁর ওটিটি শো হাউস অ্যারেস্ট-এ অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন ওই অভিনেত্রীকে। পরে তাঁকে বিয়ের প্রস্তাবও দেন।
মুম্বই, ৫ মেঃ উল্লু অ্যাপের (Ullu App) রিয়্যালিটি শো ‘হাউস অ্যারেস্ট’ (House Arrest) ঘিরে বিতর্কের মাঝেই সঞ্চালক এজাজ খানের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ আনলেন এক অভিনেত্রী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন যৌন সম্পর্ক গড়ে বিয়ে থেকে সরে এসেছেন অভিনেতা। এরপরেই পুলিশেত দারস্ত হন ওই মহিলা। তিনি আরও জানান, বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তাঁকে অভিনয় করার সুযোগ দেবেন এমন প্রলোভনও দেখিয়েছিলেন এজাজ (Ajaz Khan)। মুম্বইয়ের চারকোপ পুলিশ অভিনেতা আজাজ খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে।
আরও পড়ুনঃ উল্লু অ্যাপের শো ‘হাউস অ্যারেস্ট’এ যৌন সুড়সুড়ি, দেখানো হচ্ছে সেক্স পজিশন, দায়ের FIR
পুলিশের কাছে অভিযোগকারী মহিলা জানান, এজাজ উল্লু অ্যাপে (Ullu App) তাঁর ওটিটি শো হাউস অ্যারেস্ট-এ (House Arrest) অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন ওই অভিনেত্রীকে। পরে তাঁকে বিয়ের প্রস্তাবও দেন। গত ২৫ মার্চ এজাজ নিজের বাড়িতে ডাকেন তাঁকে। তাঁর সঙ্গে যৌন সম্পর্ক গড়েন। এরপরেও কয়েকবার অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েছেন। আর প্রতিবারই আশ্বাস দিয়েছিলেন যে তিনি অভিনেত্রীকে বিয়ে করবেন। এজাজ এও বলেন, তাঁর ধর্ম তাঁকে চারটি বিবাহের অনুমতি দেয়। তাই তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও বিয়ে করবেন তরুণীকে। অভিনেত্রীর অভিযোগ খতিয়ে দেখছে চারকোপ থানার পুলিশ।
এদিকে দিন কয়েক আগেই উল্লু (Ullu) অ্যাপে সম্প্রচারিত রিয়্যালিটি শো ‘হাউস অ্যারেস্ট’এ অশ্লীল বিষয়বস্তু দেখানোর অভিযোগে এজাজ খানের (Ajaz Khan) বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বজরং দলের এক কর্মী গৌতম রাবরিয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতে শোয়ের সঞ্চালক এজাজের পাশাপাশি প্রযোজক রাজকুমার পান্ডে-সহ শো'য়ের অন্যান্য নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ (Mumbai Police)।
ওটিটি অ্যাপের রিয়্যালিটি শো'য়ের নামে যৌন সুড়সুড়ি জাগানো বিষয়বস্তু দেখানোর অভিযোগে 'হাউস অ্যারেস্ট' বন্ধ করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। সোশ্যাল মিডিয়ায় ‘হাউস অ্যারেস্ট’এর বিতর্কিত এপিসোডের একটি ক্লিপিং ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যেখানে প্রতিযোগীদের 'সেক্স পজিশন' করে দেখাতে বলছেন সঞ্চালক এজাজ। প্রতিযোগীরা তা করেও দেখাচ্ছেন। যা ঘিরে বিতর্কের সূত্রপাত।
(The above story first appeared on LatestLY on May 05, 2025 11:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

