Ullu App Web Show House Arrest: উল্লু অ্যাপের শো ‘হাউস অ্যারেস্ট’এ যৌন সুড়সুড়ি, দেখানো হচ্ছে সেক্স পজিশন, দায়ের FIR
আইনি জটিলতায় জড়ালেন 'হাউস অ্যারেস্ট'-এর সঞ্চালক এজাজ খান। দায়ের হল এফআইআর। এজাজ, প্রযোজক রাজকুমার পান্ডে-সহ শো'য়ের অন্যান্য নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ।
মুম্বই, ৩ মেঃ উল্লু অ্যাপের (Ullu App) রিয়্যালিটি শো ‘হাউস অ্যারেস্ট’ (House Arrest) ঘিরে বিতর্ক তুঙ্গে। যৌন সুড়সুড়ি জাগানো রিয়্যালিটি শো বন্ধের দাবিতে সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতা-মন্ত্রী। এবার আইনি জটিলতায় জড়ালেন 'হাউস অ্যারেস্ট'-এর সঞ্চালক এজাজ খান (Ajaz Khan)। দায়ের হল এফআইআর। এজাজ, প্রযোজক রাজকুমার পান্ডে-সহ শো'য়ের অন্যান্য নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ (Mumbai Police)।
উল্লু অ্যাপে সম্প্রচারিত রিয়্যালিটি শো ‘হাউস অ্যারেস্ট’এ অশ্লীল বিষয়বস্তু দেখানোর অভিযোগে শুক্রবার এজাজ-সহ শো'য়ের নির্মাতাদের বিরুদ্ধে মুম্বই পুলিশ এফআইআর দায়ের করেছে। বজরং দলের কর্মী গৌতম রাবরিয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ‘হাউস অ্যারেস্ট’এর বিতর্কিত এপিসোডের ক্লিপিং ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ঘিরে বিতর্কের সূত্রপাত। সেখানে প্রতিযোগীদের 'সেক্স পজিশন' করে দেখাতে বলছেন সঞ্চালক এজাজ। আর তা করেও দেখালেন প্রতিযোগীরা। রিয়্যালিটি শো'য়ের মড়কে এমন অশ্লীল বিষয়বস্তু প্রদর্শনীর নিন্দা করছেন সকলে। প্রতিবাদে সরব হয়ে উল্লু অ্যাপের ওই শো বন্ধ করার দাবি তুলেছেন শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী।
উল্লু অ্যাপের শো ‘হাউস অ্যারেস্ট’এ যৌন সুড়সুড়িঃ
#AjazKhan is teaching obscenity to Hindu girls in his show. If there was a Moslem girl among them, would he dare to be done the same with her?@MIB_India should take strict action against him and shut down this cheap show. pic.twitter.com/jPYbH6S6lx
— Param|PCS (@FunMauji) May 1, 2025
'হাউস অ্যারেস্ট'-এর উপর অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে সরব হন মহারাষ্ট্রের বিজেপি নেতা চিত্রা ওয়াঘ। তাঁর কথায় উল্লু অ্যাপে সম্প্রচারিত রিয়্যালিটি শো'য়ের বিষয়বস্তু অশ্লীল এবং সমাজের জন্য, বিশেষ করে শিশুদের জন্য ক্ষতিকর। তিনি তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এই ধরনের বিষয়বস্তু প্রচারকারী মোবাইল অ্যাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
(The above story first appeared on LatestLY on May 03, 2025 09:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

