Netizens Reacts On Pak Actor Fawad Khan's Abir Gulaal: পহেলগাম আতঙ্ক, ভয়াবহ জঙ্গি হামলার পর পাকিস্তানি ফাওয়াদের সিনেমা 'আবীর গুলাল' দেখাতে চাইছেন না ভারতের হল মালিকরা
পহেগামে জঙ্গি হামলার জেরে গোটা দেশ জুড়ে পাকিস্তান বিরোধী মনোভাব আরও একদফা বেড়ে গিয়েছে। ফলে আবীর গুলালকে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হলে, মানুষ কীভাবে তা মেনে নেবেন, তা নিয়ে চিন্তায় রয়েছেন হল মালিকরা।
মুম্বই, ২৪ এপ্রিল: জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) পহেলগামে (Pahalgam Terrorist Attack) জঙ্গি হামলার পর পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে রাগে ফুঁসছেন ভারতের মানুষ। এমতাবস্থায় পাক অভিনেতা ফাওয়াদ খানের (Fawad Khan) সিনেমা নিয়ে জল্পনা শুরু হয়। চলতি বছরের ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের সিনেমা 'আবীর গুলাল'। যে সিনেমায় পাক অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বাণী কাপুর। বাণী এবং ফাওয়াদের সিনেমা মুক্তির আগেই পহেলগামে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জনের। ফলে পাকিস্তানের সঙ্গে প্রায় সব ধরনের যোগাযোগ ভারত (India) বন্ধ করছে। যার জেরে পাক অভিনেতা ফাওয়াদ খানের সিনেমা মুক্তি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ফাওয়াদ খান এবং বাণী কাপুরের সিনেমা আগামী ৯ মে মুক্ত পাবে কি না, তা নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে।
পাক অভিনেতার সিনেমা ইতিমধ্যেই বয়কটের ডাক দিয়েছেন বহু মানুষ। যা নিয়ে নেটিজেনদের মধ্যে জোরদার চর্চা শুরু হয়েছে। ফাওয়ার খানের সিনেমা কোনওভাবে যাতে থিয়েটারে মুক্ত না পায়, তার জন্য দেওয়া হয়েছে ডাক। ফলে আবীর গুলালের মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা শুরু হয়েছে।
আবীর গুলাল-এর কয়েক ঝলক...
View this post on Instagram
সিনেমা হল মালিকদের চিন্তা
পহেগামে জঙ্গি হামলার জেরে গোটা দেশ জুড়ে পাকিস্তান বিরোধী মনোভাব আরও একদফা বেড়ে গিয়েছে। ফলে আবীর গুলালকে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হলে, মানুষ কীভাবে তা মেনে নেবেন, তা নিয়ে চিন্তায় রয়েছেন হল মালিকরা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার তরফে হল মালিকদের সঙ্গে কথা বলা হচ্ছে. তবে হল মালিকরা কোনওভাবেই এই সিনেমা মুক্তির জন্য রাজি হচ্ছেন না বলে খবর।
পিছোতে পারে আবীর গুলাল-এর মুক্তি
পহেলগাম হামলার পর আবীর গুলালের মুক্তি নিয়ে যখন চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখন তারিখ পিছোতে পারে বলে খবর। পাক অভিনেতার সিনেমা দেখানোর মত মনের জোর কোনও হল মালিকের মনে এই মুহূর্তে নেই বলে খবর মিলছে।
অ্যায় দিল হ্যায় মুশকিল নিয়েও তরজা শুরু হয়
প্রসঙ্গত এর আগে ২০১৬ সালে অ্যায় দিল হ্যায় মুশকিল মুক্তির সময় উরি হামলার জেরে সিনেমার মুক্তি পিছোতে শুরু করে। ওই সিনেমাতেও ছিলেন ফাওয়াদ খান। ফলে ফাওয়াদের চরিত্রের বেশিরভাগ অংশ কাটছাট করে মুক্তি পায় অ্যায় হিল হ্যায় মুশকিল।