Sayanatani Ghosh: সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ

দীর্ঘদিনের প্রেম, অবশেষে পরিণতি পেল। প্রেমিক অনুরাগ তিওয়ারির (Anurag Tiwari) সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ (Sayanatani Ghosh)। পেশায় ফিটনেস ট্রেনার অনুরাগ, কলকাতায় বিয়ের পর অনুরাগের শহর জয়পুরে হবে দুজনের রিসেপশন।

Sayanatani Ghosh: সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ
Sayantani Ghosh. (Photo Credits: Instagram)

মুম্বই, ৬ ডিসেম্বর: দীর্ঘদিনের প্রেম, অবশেষে পরিণতি পেল। প্রেমিক অনুরাগ তিওয়ারির (Anurag Tiwari) সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ (Sayanatani Ghosh)। পেশায় ফিটনেস ট্রেনার অনুরাগ, কলকাতায় বিয়ের পর অনুরাগের শহর জয়পুরে হবে দুজনের রিসেপশন। সায়ন্তনী নিজেই জানিয়েছেন খুব কাছের বন্ধু এবং দুই পরিবারের উপস্থিতিতেই বিয়ের পর্ব সারলেন তাঁরা। দীর্ঘদিন মুম্বইয়ে কাটালেও বাংলার প্রতি সায়ন্তনীর টান এতটুকু কমেনি। তাই তো গঙ্গাপাড়ে এসেই বিয়ে করতে চেয়েছিলেন অভিনেত্রী। করেওছেন সেই কাজটি।

গায়ে হলুদ, মালাবদল, সিঁদুরদান সব রকম হিন্দু বিয়ের রীতি মেনেই বিয়ে করছেন সায়ন্তনী। ইনস্টাগ্রামে 'মিস থেকে মিসেস' হওয়ার সেই মুহূর্তের ছবি নিজের ফলোয়ার্সদের সঙ্গে ভাগ করে নিলেন 'নাগিন' ধারাবাহিক খ্যাত এই জনপ্রিয় বঙ্গ সুন্দরী। আরও পড়ুন: ভিকি-ক্যাটের বহু প্রতিক্ষীত বিবাহ বাসর বসছে রাজস্থানের বারওয়াড়া দুর্গে, রইল তার ঝলক

দেখুন ছবি

 

View this post on Instagram

 

A post shared by Sayantani (@sayantanighosh0609)

বাংলা সিনেমা দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন সায়ন্তনী। ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘রাজু আঙ্কল’ ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নায়িকা ছিলেন তিনি। পরে ‘স্বপ্ন’ ও ‘সংঘর্ষ’ সিনেমায় অভিনয় করেন। এরপরই হিন্দি টেলিভিশনে মন দেন সায়ন্তনী। মুম্বইয়ের টেলিভিশন জগতে নিজের অভিনয় সফর শুরু করেন ‘কুমকুম – এক প্যায়ারা সা বন্ধন’ ধারাবাহিকের মাধ্যমে। তারপর থেকে বহু ধারাবাহিক ও রিয়ালিটি শোয়ের অংশ হয়েছেন।

(The above story first appeared on LatestLY on Dec 06, 2021 05:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).