US Shocker: ফ্লোরিডার গ্রামে ঘাতক কুকুরের দলের হামলায় মৃত ডাক বিভাগের কর্মী
৫ কুকুরের কামড়ে মৃত্যু ডাক পিওনের (Postal Worker Mauled to Death by 5 Dogs)। রবিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আমেরিকার উত্তর ফ্লোরিডার ইন্টারলাচেন লেক এস্টেটে।
ফ্লোরিডা, ২৫ অগাস্ট: ৫ কুকুরের কামড়ে মৃত্যু ডাক পিওনের (Postal Worker Mauled to Death by 5 Dogs)। রবিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আমেরিকার উত্তর ফ্লোরিডার ইন্টারলাচেন লেক এস্টেটে। মৃত মহিলার নাম পামেলা জেন রক (৬১)। সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। আরও পড়ুন-Mack Rutherford Youngest Pilot: বিমান পাইলট হিসেবে বিশ্ব প্রদক্ষিণ, রেকর্ড গড়ল ব্রিটিশ বেলজিয়ান কিশোর ম্যাক রাদারফোর্ড
জানা গেছে, চিঠি বিলি করতে যাওয়ার পথে তাঁর ট্রাকটি ভেঙে যায়। পথে নেমে সেটিকে সারানোর চেষ্টা করছিলেন পামেলা জেন রক। সেই সময়ই ৫ কুকুরের একটি দল তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে। আঁচড়ে কামড়ে রক্তাক্ত করে দেয়। প্রত্যক্ষদর্শীদের একজন বিষয়টি দেখেই সাহায্যের জন্য চেঁচামেচি করেন। পথচারীরা ছুটে এসে ঘাতক কুকুরের দলকে সরানোর চেষ্টা করেন। শূন্যে গুলি ছুঁড়ে কুকুরকে ভয়ও দেখানো হয়।
এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুটনাম কাউন্টি শেরিফের ডেপুটি। তিনি আক্রান্ত মহিলাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি হাসাপাতালে পাঠানোর ব্যবস্থা হয়। পরে কুকুরগুলিকে একটি বাড়ির বেড়ার কাছে পাওয়া যায়।
গোটা ঘটনায় মৃত মহিলার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ডাক বিভাগ। ঘাতক কুকুরের দলটিকে পশু নিয়ন্ত্রণ দপ্তরের হেফাজতে পাঠানো হয়েছে।
(The above story first appeared on LatestLY on Aug 25, 2022 12:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

