COVID 19 Third Wave: করোনার তৃতীয় ঢেউয়ের প্রাক মুহূর্তে গোটা বিশ্ব, সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
বর্তমানে বিশ্বের ১১১টি দেশে ডেল্টা ভাইরাসের অস্তিত্ব চোখে পড়েছে। এখনই এই ভাইরাসকে থামানো না গেলে, তা গোটা বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন টেডরস।
জেনেভা, ১৫ জুলাই: করোনা ভাইরাসের (Coronavirus) ডেল্টা (Delta) প্রজাতির বাড়বাড়ন্ত অব্যাহত। ফলে তৃতীয় ঢেউয়ের প্রাক মুহূর্তে রয়েছে গোটা বিশ্ব। এভাবেই সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য় সংস্থা।
হু (WHO) প্রধান টেডরস আধানোম গেব্রিয়েসাস বলেন, গোটা বিশ্ব জুড়ে করোনা থাবা বসানোর পর ডেল্টা প্রজাতি হু হু করে ডালপালা বিস্তার করছে। দুর্ভাগ্যবশত মহামারীর তৃতীয় ঢেউয়ের প্রাক মুহূর্তে রয়েছে গোটা বিশ্ব।
বুধবার একটি সাংবাদিক সম্মেলন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস। সেখানে তিনি বলেন, গোটা বিশ্ব (World) জুড়ে বাড়ছে ডেল্টা প্রজাতি। ফলে সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়ম মেনে চললে, তবেই করোনায় সংক্রমণ এবং মৃত্যুতে রাশ টানা যাবে বলে মন্তব্য করেন টেডরস।
আরও পড়ুন: Jammu: জম্মুর বায়ুসেনা ঘাঁটির পাশে ড্রোন, ফের নাশকতার আশঙ্কায় কড়া নজরদারি
সম্প্রতি ইউরোপ (Europe) এবং উত্তর আমেরিকায় টিকাকরণের মাত্রা বেড়েছে। তা সত্ত্বেও ডেল্টা ভাইরাসের চোখ রাঙানি এখনও বন্ধ করা যায়নি বলে মন্তব্য করে টেডরস। বর্তমানে একের পর এক মিউটেশনের জেরে করোনা ভাইরাসের সংক্রমণের মাত্রা ক্রমশ বাড়ছে। ফলে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে এই ভাইরাস।
বর্তমানে বিশ্বের ১১১টি দেশে ডেল্টা ভাইরাসের অস্তিত্ব চোখে পড়েছে। এখনই এই ভাইরাসকে থামানো না গেলে, তা গোটা বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন টেডরস।
প্রসঙ্গত ডেল্টা পাশাপাশি বর্তমানে ডেল্টা প্লাস এবং ল্যামডা প্রজাতিও চোখে পড়েছে। উত্তরপ্রদেশে মিলেছে কাপ্পা প্রজাতি। সবকিছু মিলিয়ে তৃতীয় ঢেউয়ের অশনি সঙ্কেত কি করোনার এই নতুন প্রজাতিগুলি বয়ে আনছে! এমনই প্রশ্ন উঠছে গোটা বিশ্ব জুড়ে।
(The above story first appeared on LatestLY on Jul 15, 2021 02:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

