Joe Biden: শান্তি ফিরবে গাজায়, বিদায়বেলায় বড় ঘোষণা বাইডেনের

বাইডেনের এই ঘোষণার পর গাজায় শান্তি ফিরে আসবে বলে আশা গোটা বিশ্বের।

Joe Biden: শান্তি ফিরবে গাজায়, বিদায়বেলায় বড় ঘোষণা বাইডেনের
জো বাইডেন (Photo Credits: X)

নয়াদিল্লিঃ বাইডেন (Joe Biden)জমানার শেষ। আগামী ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। এই আবহে হোয়াইট হাউস ছাড়ার আগে বিদায়ী ভাষণে বড় সিদ্ধান্ত জানালেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। কিউবাকে ‘সন্ত্রাসবাদে মদতদাতা রাষ্ট্রে’র তালিকা থেকে বাদ দিতে চলেছে আমেরিকা। শেষবেলায় এই সিদ্ধান্ত নিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট। আগেই এই বিষয়ে একটি বিবৃতি জারি করা হয় হোয়াইট হাউসের তরফে।ভানার জেলে থাকা রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার কথাও জানানো হয়েছিল সেই বিবৃতিতে। বিদায়বেলায় বাইডেনের এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে গোটা বিশ্ব।

বিদায়ী ভাষণে চমক বাইডেনের

প্রসঙ্গত, প্রথম কিউবাকে ‘সন্ত্রাসবাদে মদতদাতা রাষ্ট্রে’র তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রেগনই। প্রেসিডেন্ট বারাক  ওবামা ওই তালিকা থেকে কিউবাকে বাদ দিলেও ২০১৬ সালে প্রথম মেয়াদে প্রয়াত ফিদেল কাস্ত্রোর দেশকে ফের ওই তালিকায় যোগ করেন ট্রাম্প।   এছাড়া এদিন আনুষ্ঠানিকভাবে ইসরায়েল-হামাস শান্তি চুক্তি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে ইসরায়েল এবং হামাস সম্মত হয়েছে। বাইডেনের এই ঘোষণার পর গাজায় শান্তি ফিরে আসবে বলে আশা গোটা বিশ্বের।

বিদায়বেলায় বড় ঘোষণা বাইডেনের

(The above story first appeared on LatestLY on Jan 16, 2025 07:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).