Ukraine-Russia War: সর্ষের মধ্যই ভূত নাকি? ভ্লাদিমির পুতিনের মেয়ের প্রেমিকের নাম জেলেনক্সি !
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ (Ukraine-Russia War) চলছে, তার মধ্যেই জানা গেল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) মেয়ের প্রেমিকের নাম জেলেনক্সি! আকাশ থেকে পড়লেন? তাহলে কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিই (Volodymyr Zelensky) হলেন পুতিনের মেয়ে ক্যাটেরিনা টিখোনোভার (Katerina Tikhonova) প্রেমিক? আজ্ঞে না। নাম এক হলেও দুজন আলাদা ব্যক্তি। আসলে পুতিনের মেয়ে ক্যাটেরিনা টিখোনোভার প্রেমিকের নাম আর ইউক্রেনের রাষ্ট্রপতির নামে মিল রয়েছে।
মিউনিখ, ১৯ মে: ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ (Ukraine-Russia War) চলছে, তার মধ্যেই জানা গেল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) মেয়ের প্রেমিকের নাম জেলেনক্সি! আকাশ থেকে পড়লেন? তাহলে কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিই (Volodymyr Zelensky) হলেন পুতিনের মেয়ে ক্যাটেরিনা টিখোনোভার (Katerina Tikhonova) প্রেমিক? আজ্ঞে না। নাম এক হলেও দুজন আলাদা ব্যক্তি। আসলে পুতিনের মেয়ে ক্যাটেরিনা টিখোনোভার প্রেমিকের নাম আর ইউক্রেনের রাষ্ট্রপতির নামে মিল রয়েছে।
৩৫ বছরের ক্যাটেরিনার বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। আসলে বাবা পুতিনের কারণেই মেয়ের উপর নিষেধাজ্ঞার খাঁড়া নেমে এসেছে। ক্যাটেরিনার সঙ্গীর নাম ইগর জেলেনস্কি (Igor Zelensky), তাঁর বাড়ি জার্মানির মিউনিখে। ক্যাটেরিনা ও জেলেনস্কির ২ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। নিষেধাজ্ঞার কারণে এখন মিউনিখ যেতে পারছেন না ক্যাটেরিনা। সুরক্ষার ঘেরাবন্দিতে রয়েছেন তিনি। রাশিয়ার স্বাধীন নিউজ আউটলেট আইস্টোরিজ এবং জার্মানির ডের স্পিগেলের তদন্তে এই তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, ৫২ বছরের ইগর জেলেনস্কি পেশাদার ব্যালে নৃত্যশিল্পী এবং পরিচালক। আরও পড়ুন: Monkeypox Outbreak: আমেরিকা থেকে কানাডা, ইংল্যান্ড থেকে স্পেন দ্রুত ছড়াচ্ছে মাঙ্কিপক্স
এর আগে ক্যাটেরিনা বিয়ে করেছিলেন রাশিয়ার সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ার কিরিল শামালভকে। ২০১৭ সালে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তারপরই ব্যালে তারকার সঙ্গে সম্পর্ক গড়েন ক্যাটেরিনা। জেলেনস্কিও কোরিওগ্রাফার ইয়ানা সেরেব্রিয়াকোভাকে বিয়ে করেছিলেন। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। দ্য স্টোরিজ-র রিপোর্টে বলা হয়েছে, ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নিয়মিত মিউনিখ যেতেন ক্যাটেরিনা। কারণ তিনি রাশিয়ায় থাকতেন, আর তাঁর সঙ্গী ও মেয়ে থাকত জার্মানিতে।
(The above story first appeared on LatestLY on May 19, 2022 05:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

