Train Accident Video: লাইনে যেতে যেতে আচমকা ভেঙে পড়ল ট্রেন! শালিমার এক্সপ্রেসের আজব দুর্ঘটনার ভয়াবহ ভিডিয়ো

লাহোর থেকে করাচিগামী শালিমার এক্সপ্রেসের তিনটি যাত্রীঠাসা বগি উল্টে গেল। জোরকদমে চলছে উদ্ধারকাজ

Train Accident Video: লাইনে যেতে যেতে আচমকা ভেঙে পড়ল ট্রেন! শালিমার এক্সপ্রেসের আজব দুর্ঘটনার ভয়াবহ ভিডিয়ো
Shalimar Express from Lahore to Karachi had a major Accident. (Photo Credits: X)

পাকিস্তানে ভয়বাহ রেল দুর্ঘটনা। আরও একবার পাকিস্তান রেলের শোচনীয় পরিকাঠামো সামনে চলে এল। লাহোর থেকে করাচিগামী শালিমার এক্সপ্রেসের তিনটি যাত্রীঠাসা বগি উল্টে গেল। জোরকদমে চলছে উদ্ধারকাজ। এমন গুরত্বপূর্ণ জায়গায় এই রেল দুর্ঘটনা ঘটে যার ফলে লাহোর, রাওয়ালপিন্ডি, নারোয়াল এবং ফয়সালাবাদে ট্রেন পরিষেবা বন্ধ করে দিতে হয়। তিনজনের জখম হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তবে তাদের চোট গুরুতর নন।

কী করে ঘটল এই দুর্ঘটনা

প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, ট্রেনের কোচগুলির মধ্যে সংযোগ করা কুপলার ভেঙে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার কিছুক্ষণ আগেই করাচি থেকে পেশোয়ারের মধ্যে চলাচলকারী রহমান বাবা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। করাচিগামী শালিমার এক্সপ্রেস ঠিক কীভাবে দুর্ঘটনার মুখে পড়ল তা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

দেখুন সেই ট্রেন দুর্ঘটনার ভিডিয়ো

ঠিক কী ঘটেছিল

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক্সপ্রেসটি সাধারণ গতিতেই লাইনের ওপর দিয়ে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর দেখা যাচ্ছে এক্সপ্রেস ট্রেনটির মাঝের কিছু বগি কেমন যেন হেলে পড়ছে। তার কিছু মুহূর্তে পড়েই দেখা যায় শাহদারা ব্রিজে যাওয়ার সময় শালিমার এক্সপ্রেসের তিনটি বগি ভেঙে পড়ছে।

(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 04:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).