Remarks Against Prophet Muhammed: নবীকে অসম্মানের বদলা, এবার ৪ রাজ্যে বিস্ফোরণের হুমকি দিল আলকায়দা

পয়গম্বরের (Prophet Muhammed) মর্যাদা রক্ষায় আত্মঘাতী বিস্ফোরণে দিল্লি, মুম্বই, গুজরাট ও উত্তর প্রদেশকে উড়িয়ে দেওয়া হবে। এবার হুমকি দিল জঙ্গি সংগঠন আলকায়দা

Remarks Against Prophet Muhammed: নবীকে অসম্মানের বদলা, এবার ৪ রাজ্যে বিস্ফোরণের হুমকি দিল আলকায়দা
Representational Image

নতুন দিল্লি, ৭ জুন:  পয়গম্বরের (Prophet Muhammed) মর্যাদা রক্ষায় আত্মঘাতী বিস্ফোরণে দিল্লি, মুম্বই, গুজরাট ও উত্তর প্রদেশকে উড়িয়ে দেওয়া হবে। এবার হুমকি দিল জঙ্গি সংগঠন আলকায়দা। হুমকি বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, “ গেরুয়া সন্ত্রাসীরা এবার দিল্লি, মুম্বই, গুজরাট ও উত্তর প্রদেশে নিজেদের শেষ দেখার অপেক্ষা শুরু করে দিক। না সুরক্ষিত সেনানিবাস, না নিজেদের বাড়ি, কোথাওই আশ্রয় পাবে না তারা। প্রিয় নবীর অসম্মানের বদলা না নিলে আমাদের মায়েরাও শোকাহত হবেন।” আরও পড়ুন-Bawaal: প্যারিসে রাস্তায় মস্তিতে মাতলেন বরুণ জাহ্নবী, ভাইরাল ছবি

“যারা আমাদের নবীকে অপমান করেছে তাদের আমরা হত্যা করব। আমরা আমাদের সন্তানদের দেহে বিস্ফোরক বেঁধে দেব। আত্মঘাতী বিস্ফোরণ তাদের উড়িয়ে দেব যারা আমাদের নবীকে অসম্মান করেছে। এই ধরনের লোকরা কোনওরকম ক্ষমা পেতে পারে না। কোনও শান্তি ও নিরাপত্তা তাদের বাঁচাতে পারবে না। এই বিষয়টি কোনও নিন্দা বা দুঃখ দিয়ে শেষ হতে পারে না।”

হুমকি বিবৃতিতে আরও বলা হয়েছে, “হিন্দু সন্ত্রাসীরা ভারত দখল করে রেখেছে। নবীর সম্মান রক্ষায় আমাদের লড়তে হবে। অন্যদের কাছে আবেদন করব নবীর সম্মান রক্ষার্থ লড়াই করে মৃত্যুবরণ করুন।”

নেটিজেনরাই আলকায়দার এই বিবৃতি শেয়ার করেছে। নুপুর শর্মা ও নবীন জিন্দলের বিতর্কিত মন্তব্যের জেরে আজ এই হুমকি। যদিও বিজেপি এই দুজনকে দল থেকে বহিস্কার করেছে।

(The above story first appeared on LatestLY on Jun 08, 2022 08:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).