Siriya: দামাস্কাসে হামলা ইজরায়েলের, মৃত ৪ সিরিয়ান সেনা

ঘটনায় মৃত্যু হয়েছে ৪ সেনার

Siriya:  দামাস্কাসে হামলা ইজরায়েলের, মৃত ৪ সিরিয়ান সেনা
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

সিরিয়ার দামাস্কাসে হামলা ইজরায়েলি সেনার। ঘটনায় মৃত ৪ সিরিয়ান সেনা, আহত হয়েছেন আরও ৪ জন সেনা। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে দামাস্কাসের মিলিটারি ব্যারাকে। হামলার জেরে সক্রিয় হয়ে ওঠে সিরিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম।

বেশ কয়েকবার বোমাবর্ষণের শব্দ শওনা যায় সিরিয়ার এই শহরটিতে। বেশ কয়েকদিন আগেই ইজরায়েলী সেনার তরফে হামলা চালানো হয়েছিল সিরিয়াতে। যেখানে দামাস্কাসের ৭ টি জায়গায় মিসাইল দিয়ে হামলা করা হয় গোলানের এলাকা থেকে।

হামলার নিশানায় ছিল মিলিটারি ব্যারাক, ট্রাক পার্কিং লট এবং অ্যান্টি এয়ারক্রাফ্টের ব্যাটারি। সেনার শহর বলে পরিচিত আল দিমাসের কাছাকাছি এলাকায় চালানো হয়েছিল এই হামলা।

(The above story first appeared on LatestLY on Aug 07, 2023 09:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).