Iraqi Refugee Salwan Momika Shot Dead: কোরান পোড়ানোর অভিযোগ, সুইডেনের বাড়িতে গুলিতে ঝাঁঝরা করা হল ইরাকি শরণার্থী সলওয়াল মোমিকাকে, ভয়াবহ ভিডিয়ো ছড়িয়ে পড়ল
২০২৩ সালে সালওয়ান মোমিকাকে দেখা যায় কোরান পোড়াতে। ধর্মগ্রন্থ পোড়ানোর পর একাধিকবার খবরে উঠে আসে সালওয়ান মোমিকার নাম। কোরান পোড়ানোর অভিযোগেই এরপর সালওয়ান মোমিকাকে খুন করা হয় বলে প্রাথমিক অনুমান।
দিল্লি, ৩০ জানুয়ারি: ইরাকি শরণার্থী সালওয়ান মোমিকাকে (Salwan Momika) হত্যা করা হল। কোরান (Quran) পোড়ানোর অভিযোগে ইরাকের শরণার্থী সালওয়ান মোমিকাকে হত্যা করা হয় তাঁর সুইডনের অ্যাপার্টমন্টের ভিতরে। সুইডেনের যে বাড়িতে সালওয়ান মোমিকা নামে ওই ইরাকি শরণার্থী যুবক থাকতেন, সেখানে ঢুকে দুষ্কৃতীরা তাঁকে হত্যা করে বলে খবর।
প্রসঙ্গত ২০২৩ সালে সালওয়ান মোমিকাকে দেখা যায় কোরান পোড়াতে। ধর্মগ্রন্থ পোড়ানোর পর একাধিকবার খবরে উঠে আসে সালওয়ান মোমিকার নাম। কোরান পোড়ানোর অভিযোগেই এরপর সালওয়ান মোমিকাকে খুন করা হয় বলে প্রাথমিক অনুমান।
মোমিকার মৃত্যুর পর ভাইরাল হল এই ভিডিয়ো...
Salwan Momika, Iraqi, known for burning the Quran, was assassinated in an armed attack in his apartment in Södertälje, Sweden, last night while livestreaming.
Salman Rushdie, Charlie Hebdo, Theo Van Gogh, David Amess, and several others attacked in the name of Islam and against… pic.twitter.com/xyjRGUPXWN
— Imtiaz Mahmood (@ImtiazMadmood) January 30, 2025
স্টকহোমের কাছে একটি বাড়িতে থাকতেন সালওয়ান মোমিকা। সেখান থেকে গুলির শব্দ ভেসে আসতে শুরু করে। পুলিশ সেখানে ছুটে গেলে, সালওয়ান মোমিকা নামে ওই ইরানি শরণার্থীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বলে জানায় সুইডেনের সংবাদ সংস্থা।
(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 03:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

