Shehbaz Sharif Likely To Replace Imran: অপসারিত ইমরান খান, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন শেহবাজ শরিফ

বহু চেষ্টা করেও শেষরক্ষা করতে পারলেন না ইমরান খান (Imran Khan)। মধ্যরাতে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে (Pakistan National Assembly) অনাস্থা ভোটে (No-Confidence Motion) হারলেন তিনি। অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৭৪। ভোটাভুটিতে অংশ নেয়নি ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ। বরং ভোটাভুটি শুরু হওয়ার আগে অ্যাসেম্বলি ছেড়ে বেরিয়ে যান দলের সদস্যরা। পাকিস্তানের ইতিহাসে ইমরানই প্রথম প্রধানমন্ত্রী, যিনি আস্থাভোটে হেরে অপসারিত হলেন। এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হতে পারেন শেহবাজ শরিফ (Shehbaz Sharif)। আগামীকাল প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন নওয়াজ শরিফের ছোটভাই।

Shehbaz Sharif Likely To Replace Imran: অপসারিত ইমরান খান, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন শেহবাজ শরিফ
Shehbaz Sharif (Photo: ANI)

ইসলামাবাদ, ১০ এপ্রিল: বহু চেষ্টা করেও শেষরক্ষা করতে পারলেন না ইমরান খান (Imran Khan)। মধ্যরাতে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে (Pakistan National Assembly) অনাস্থা ভোটে (No-Confidence Motion) হারলেন তিনি। অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৭৪। ভোটাভুটিতে অংশ নেয়নি ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ। বরং ভোটাভুটি শুরু হওয়ার আগে অ্যাসেম্বলি ছেড়ে বেরিয়ে যান দলের সদস্যরা। পাকিস্তানের ইতিহাসে ইমরানই প্রথম প্রধানমন্ত্রী, যিনি আস্থাভোটে হেরে অপসারিত হলেন। এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হতে পারেন শেহবাজ শরিফ (Shehbaz Sharif)। আগামীকাল প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন নওয়াজ শরিফের ছোটভাই।

বিশ্লেষকরা বলছেন, নওয়াজ শরিফের বিপরীতে শেহবাজের পাকিস্তানের সামরিক বাহিনীর সুসম্পর্ক রয়েছে। ঐতিহ্যগতভাবে পাকিস্তানের বিদেশ ও প্রতিরক্ষা নীতি নিয়ন্ত্রণ করে পাকিস্তানি সেনা। এর আগে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পদে ছিলেন শেহবাজ। সেই সময় নানা প্রকল্পে চিনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। আরও পড়ুন: Srilanka Crisis: ক্ষোভ বাড়ছে শ্রীলঙ্কায়, কলম্বোর রাস্তায় প্রতিবাদের ঝড় সুনামির পথে

১৯৯৯ সালে পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের পর শেহবাজকে জেলে বন্দি করা হয় এবং পরে তাঁকে সৌদি আরবে নির্বাসিত করা হয়। ২০০৭ সালে তিনি দেশে ফিরে আসেন। নওয়াজ শরিফ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পর তিনি পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) পার্টির প্রধান হন।

(The above story first appeared on LatestLY on Apr 10, 2022 08:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).