Eid Moon Sighting 2019: জানুন সৌদি আরব ছাড়াও কোন কোন দেশে আজ পালিত হচ্ছে ঈদ
দেখা গেল চাঁদ। সৌদি আরব, সংযুক্ত আরব আমির শাহি, সৌদি আরবে মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রশাসন।
রিয়াদ, ৪ জুন: দেখা গেল চাঁদ। সৌদি আরব, সংযুক্ত আরব আমির শাহি, সৌদি আরবে মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রশাসন। আজ মঙ্গলবার, ৪ জুন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ইদ উদযাপন করা হচ্ছে। আরব সংবাদমাধ্যমে ঘোষণা করা হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানে সোমবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই মঙ্গলবার দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র রমজানের পুরো এক মাস রোজা পালন করেন। গত ৬ মে পবিত্র রমজান মাস শুরু হয়। শুধু সৌদি আরব নয় বিশ্বের আরও বেশ কিছু দেশ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই), কুয়েতসহ উপসাগরীয় দেশগুলো মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপন করবে। এক নজরে আজ, মঙ্গলবার কোথায় কোথায় পালিত হচ্ছে ঈদ- সৌদি আরব, ইয়েমেন, কুয়েত, সংযুক্ত আরবআমিরশাহি। আরও পড়ুন- Ramadan 2019: এই নিয়ম মানলে রমজানে সুস্থ থাকবেন ডায়াবেটিক ও হৃদরোগীরা
এদিকে, ঈদ নিয়ে শহর কলকাতায় প্রস্তুতি তুঙ্গে। ঈদে যাতে কোনও রকম অশান্তি না হয় তার জন্য কলকাতার পুলিশ প্রশাসন সতর্ক। ঈদের প্রস্তুতি নিয়ে গতকাল অফিসারদের সঙ্গে বৈঠক সারেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। ভোটের ফলপ্রকাশের পর থেকে শহরের বিভিন্ন অংশে চাপা উত্তেজনা রয়েছে। বেলাঘাটা, আনন্দপুর, সিঁথি, বালিগঞ্জ এলাকায় রাজনৈতিক অশান্তির ঘটনা ঘটে। আর এই অশান্তিতে ঈদের সময় না ছড়ায়ে তাই সেদিক সতর্ক নজর রাখার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার।
(The above story first appeared on LatestLY on Jun 04, 2019 03:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

