Selena Gomez: 'ডিপোর্ট সেলেনা গোমেজ', ট্রাম্পের অভিবাসন নীতির জেরে আমেরিকা থেকে তাড়ানো হচ্ছে পপ তারকা সেলেনা গোমেজকে?

যা দেখে পালটা সেলেনা গোমেজকে আক্রমণ করেন রিপাবলিকান সেনেটর স্যাম পারকার। 'ডিপোর্ট সেলেনা গোমেজ' বলে সোশ্যাল হ্যান্ডেলে লিখেও ফেলেন এই রিপাবলিকান সেনেটর।

Selena Gomez: 'ডিপোর্ট সেলেনা গোমেজ', ট্রাম্পের অভিবাসন নীতির জেরে আমেরিকা থেকে তাড়ানো হচ্ছে পপ তারকা সেলেনা গোমেজকে?
Selena Gomez (Photo Credit: Instagram)

দিল্লি, ২৮ জানুয়ারি: আমেরিকা (US) থেকে ফেরৎ পাঠানো হচ্ছে অবৈধ নাগরিকদের। মেক্সিকো থেকে ব্রাজিল কিংবা বিশ্বের বিভিন্না প্রান্তের যে মানুষরা আমেরিকার নাগরিক নন, অবৈধভাবে রয়েছেন, তাঁদের ফেরৎ পাঠাচ্ছে ট্রাম্প সরকার। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকা ফার্স্ট নীতি নিয়েছেন। তার জেরেই বিভিন্ন দেশের অবৈধ নাগরিকদের দেশে ফেরাচ্ছে হোয়াইট হাউস। ট্রাম্পের (Donald Trump) এই সিদ্ধান্তের জেরে এবার নিজের দেশের নাগরিকদের জন্য আকুল হলেন পপ তারকা সেলেনা গোমেজ (Selena Gomez)। মেক্সিকোর যে সমস্ত নাগরিককে আমেরিকা থেকে তাড়ানো হচ্ছে, তাঁদের জন্য মন কাঁদতে শুরু করে পপ তারকার। মহিলা থেকে বৃদ্ধ কিংবা শিশু, কারও জন্য তিনি কিছু করতে পারছেন না বলে আক্ষেপ করেন সেলেনা। মেক্সিকোর যে নাগরিকরা আমেরিকায় রয়েছেন, তাঁদের উপর কেন হামলা হচ্ছে, তিনি বুঝতে পারছেন না বলেও মন্তব্য করেন পপ তারকা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে লাইভে হাজির হয়ে সেলেনাকে কাঁদতেও দেখা যায়।

দেখুন কোন পোস্ট থেকে শুরু হয় বিতর্ক...

 

যা দেখে পালটা সেলেনা গোমেজকে আক্রমণ করেন রিপাবলিকান সেনেটর স্যাম পারকার। 'ডিপোর্ট সেলেনা গোমেজ' বলে সোশ্যাল হ্যান্ডেলে লিখেও ফেলেন এই রিপাবলিকান সেনেটর। আমেরিকায় থেকেও সেলেনার মেক্সিকোর মানুষের উপর কেন এত ভালবাসা বলে প্রশ্ন তোলেন স্যাম। পাশাপাশি সেলেনা এবার মেক্সিকোয় ফেরৎ পাঠানো হোক বলে মন্তব্য করেন স্যাম পারকার।

রিপাবলিকান সেনেটরের ওই মন্তব্যের পর তাঁকে পালটা কটাক্ষ করেন সেলেনা। মিস্টার পারকার যেভাবে তাঁর কান্নায় হেসেছেন এবং পালটা হুমকি দিয়েছেন, তার জন্য ধন্যবাদ।

রিপাবলিকান সেনেটরের সঙ্গে সেলেনা গোমেজের বাদানুবাদের জেরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে জোরদার।

(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 10:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).