Putin Waited For Modi In SCO Summit: 'বন্ধু' মোদীকে ছাড়া সভাস্থলে যাবেন না, ভারতের প্রধানমন্ত্রীর জন্য ১০ মিনিট ধরে অপেক্ষা করে তবেই গাড়িতে উঠলেন পুতিন
এসসিও প্লেনারিতে একসঙ্গে যাওয়ার জন্য অপেক্ষা করেন প্রেসিডেন্ট পুতিন। প্রধানমন্ত্রী মোদীর জন্য ১০ মিনিট অপেক্ষা করার পর তিনি হাজির হলে, তবেই দুই দেশের রাষ্ট্রনেতা এসসিই প্লেনারির উদ্দেশে রওনা দেন।
দিল্লি, ১ সেপ্টেম্বর: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO Summit) বৈঠকে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ (Vladimir Putin) অন্য রাষ্ট্রনেতারা। চিনের তিয়ানজিনে হচ্ছে এসসিও সম্মেলনে। আর সেখানে হাজির হয়ে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping)সঙ্গে যেমন হাসি, খুশি মেজাজে দেখা যায় প্রধানমন্ত্রীকে, তেমনি বন্ধু পুতিনের সঙ্গেও একই গাড়িতে যাতায়াত করতে দেখা যায়।
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে ভেন্য়ুর জন্য একই সঙ্গে রওনা দেন প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট পুতিন। প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলের তরফে সেই ছবি পোস্ট করা হয়। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রীর একই গাড়িতে ভ্যেুনুর উদ্দেশে যাত্রার ছবি নিয়ে আন্তর্জাতিক মহলে চর্চাশুরু হতেই, ফের আরও একটি খবর প্রকাশ্যে এল।
দেখুন প্রধানমন্ত্রী মোদীর জন্য অপেক্ষা করেন রুশ প্রেসিডেন্ট...
President Putin wanted PM Modi to travel with him to a bilateral venue together. Putin even waited 10 minutes for PM Modi to come from the SCO plenary so that both can go together. https://t.co/CyTEitM8AW
— Sidhant Sibal (@sidhant) September 1, 2025
রিপোর্টে প্রকাশ, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ভ্যেনুর উদ্দেশে যাত্রা করার ইচ্ছা প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে যাতে কোনও খামতি না থাকে, তার সর্বতো চেষ্টা করেন পুতিন।
আর সেই কারণেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একই গাড়িতে যাবেন বলে রুশ প্রেসিডেন্ট যেমন ইচ্ছা প্রকাশ করেন, তেমনি তাঁর জন্য অপেক্ষাও করেন। এসসিও প্লেনারিতে একসঙ্গে যাওয়ার জন্য অপেক্ষা করেন প্রেসিডেন্ট পুতিন। প্রধানমন্ত্রী মোদীর জন্য ১০ মিনিট অপেক্ষা করার পর তিনি হাজির হলে, তবেই দুই দেশের রাষ্ট্রনেতা এসসিই প্লেনারির উদ্দেশে রওনা দেন।
ভারতের (India) সঙ্গে আমেরিকার শুল্ক যুদ্ধের আবহে রাশিয়ার (Russia) পাশে দাঁড়িয়েছে ভারত। অন্যদিকে বন্ধু পুতিনও যে মোদীর পাশ থেকে সরছেন না এবং ভারত, রাশিয়ার বন্ধুত্ব ভবিষ্যতেও অটুট থাকবে। সেই বার্তাই তুলে ধরেন এসসিও সম্মেলনের মঞ্চ থেকে।
(The above story first appeared on LatestLY on Sep 01, 2025 03:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

