কিভ, ২৪ ফেব্রুয়ারি: ইউক্রেনে (Ukraine) রাশিয়ার (Russia) হামলার পর এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত ৯ জন। রয়টার্সের খবর অনুযায়ী মিলছে এমন তথ্য। এদিকে রাশিয়ার হামলার পর, ইউক্রেনের পশ্চিম দিক থেকে যাঁরা কিভে আসছেন, তাঁরা প্রত্যেকে ফিরে যান। ইউক্রেনের বিভিন্ন শহর থেকে আসা ভারতীয়দের নিরাপদ জায়গায় ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হল। ইউক্রেন থেকে যাঁরা কিভে আসতে চাইছেন, তাঁরা যাতে নিরাপদ জায়গায় ফিরে যান, সেই পরামর্শ দেওয়া হল কিভের ভারতীয় (Indian) দূতাবাসের তরফে। ইউক্রেনে থাকা ভারতীয়দের নিরাপত্তা কীভাবে সুনিশ্চিত করা যায়, সে বিষয়ে চিন্তায় দিল্লি। বিশেষ করে ইউক্রেনে থাকা পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চায় দিল্লি। সবকিছু মিলিয়ে কিভে থাকা ভারতীয়রা যাতে নিরাপদে থাকেন, সে বিষয়ে সব ধরণের ব্যবস্থা করতে ়প্রস্তুত কিভের ভারতীয় দূতাবাস।
অন্যদিকে কিভে থাকা ডেনমার্কের বিদেশ মন্ত্রকের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণেই ডেনমার্কের বিদেশ মন্ত্রকের অফিস বন্ধ করে দেওয়া হয় বলে খবর।
#UkraineRussiaCrisis Ukraine says at least 7 killed, 9 wounded by Russian shelling: Reuters
— ANI (@ANI) February 24, 2022
ইউক্রেনে রাশিয়ার হামলার পর ডনবাস অঞ্চল নিয়ে উত্তেজনা ছড়াচ্ছে। রাশিয়াবাদী বিচ্ছিন্নবাদীরা দাবি করেন, তাঁরা ডনবাস প্রদেশ নিজেরাই চালাতে পারেন। তারজন্য ইউক্রেনের সাহায্যের কোনও প্রয়োজন নেই।
আরও পড়ুন: Russia-Ukraine Conflict: ইউক্রেনে রাশিয়ার হামলা, ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর দিল্লি
প্রসঙ্গত আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে সম্প্রতি পূর্ব ইউক্রেনের দুই শহরকে স্বাধীন বলে ঘোষণা করে রাশিয়া। পূর্ব ইউক্রেনের ওই দুই শহর ডনবাস অঞ্চল হিসেবে পরিচিত। ইউক্রেনে রাশিয়ার হামলার আগে থেকেই ডনবাস অঞ্চলের মানুষের করোনা টিকাকরণ থেকে শুরু করে, তাঁদের পাসপোর্ট, ভিসা জোগাড়, সবেতেই মস্কো সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ফলে পূর্ব ইউক্রেনের এই দুই শহরের মাধ্যমে রাশিয়া ইউক্রেনে হামলায় নিজেদের আধিপত্য বিস্তার করতে পারে বলে মনে করা হচ্ছে গোটা বিশ্বের তরফে।