Russia-Ukraine War: ইউক্রেন দায়ী! কিয়েভে ভারতীয় ওষুধ সংস্থার গুদামে ক্ষেপনাস্ত্র হামলার দায় ঝাড়ল রাশিয়া
গত সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি ওষুধের কারখানায় ব্যালিস্টিক মিসাইল হামলা হয়। পরে জানা যায়, কারখানাটি ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা কুসুম হেলথকেয়ারের নামে রয়েছে।
গত সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি ওষুধের কারখানায় ব্যালিস্টিক মিসাইল হামলা হয়। পরে জানা যায়, কারখানাটি ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা কুসুম হেলথকেয়ারের ( (Kusum Healthcare)) নামে রয়েছে। ঘটনার পর থেকেই ইউক্রেন দাবি করছে, রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে কুসুমের ওষুধের কারখানা। যদিও এই অভিযোগ নিয়ে প্রথম থেকেই নীরব ছিল মস্কো। তবে বৃহস্পতিবার নয়াদিল্লিতে রাশিয়ার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয় ব্যালিস্টিক মিসাইলটি রাশিয়ার নয়। ইউক্রেন ইচ্ছাকৃতভাবে এই হামলা চালিয়ে রাশিয়ার ওপর দায় চাপানোর চেষ্টা করছে।
ইউক্রেনের ঘাড়েই দোষ চাপাল রাশিয়া
রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, গত ১২ এপ্রিল কিয়েভে কুসুম হেলথকেয়ারের ওপর যে ক্ষেপনাস্ত্র হামলা করা হয়েছিল, তার সঙ্গে রাশিয়ার কোনও যোগ নেই। এয়ার ডিফেন্স মিসাইলটি ইউক্রেনের। তাঁরাই এই হামলা করে ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক তিক্ত করার চেষ্টা করছে। যদিও রাশিয়ার এই দাবির পাল্টা জবাব এখনও দেয়নি ইউক্রেন। তবে এই হামলায় বিপুল ক্ষতির মুখে পড়েছেন কুসুম হেলথকেয়ার সংস্থার প্রধান রাজীব গুপ্তা।
ব্যালিস্টিক মিসাইল ক্ষতিগ্রস্থ হয়েছে ভারতীয় ওষুধ সংস্থার কারখানা
প্রসঙ্গত, ভারতীয় এই সংস্থার কারখানা দীর্ঘদিন ধরেই ইউক্রেনে রয়েছে। বলা বাহুল্য, ইউক্রেনবাসীর কাছে কুসুম হেলথকেয়ারের ওষুধ বেশ জনপ্রিয়। এমনকী এই কঠিন সময়ও ইউক্রেন জওয়ানদের জন্য ওষুধ বানাচ্ছিল এই সংস্থা। তবে এদিনের এই হামলার পর ওষুধের বেশ ঘাটতি পড়বে বলে মনে করা হচ্ছে।
(The above story first appeared on LatestLY on Apr 17, 2025 10:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

