PM Narendra Modi in UAE: আবুধাবিতে জায়েদ স্টেডিয়ামে সভায় মোদী

সংযুক্ত আরব আমিরশাহি-র আবুধাবি-র জায়েদ স্পোর্টস স্টেডিয়ামে সভায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মাঠের ভিতর গাড়িতে চড়ে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়ালেন মোদী।

PM Narendra Modi in UAE: আবুধাবিতে জায়েদ স্টেডিয়ামে সভায় মোদী
Modi in Assam (Photo Credits: ANI)

সংযুক্ত আরব আমিরশাহি-র আবুধাবি-র জায়েদ স্পোর্টস স্টেডিয়ামে সভায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মাঠের ভিতর গাড়িতে চড়ে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়ালেন মোদী। মোদীকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। আগামিকাল, বুধবার ইউএই-র প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করবেন মোদী।

ইউএই-তে বাস করা ভারতীয় বংশোদ্ভুতদের এক অনুষ্ঠানে যোগ দেন মোদী। তার আগে ইউএই-র প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাত করেন ভারতের প্রধানমন্ত্রী।

লোকসভা নির্বাচনের আগে অনাবাসী ভারতীয়দের সমর্থন পেতে মোদীর ইউএই সফরকে কাজে লাগাচ্ছে বিজেপি। এমনটাই অভিযোগ বিরোধীদের।

দেখুন ভিডিয়ো

 

(The above story first appeared on LatestLY on Feb 13, 2024 09:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).