PM Narendra Modi: নরেন্দ্র মোদীকে 'বস' বলে প্রশংসায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

সিডনিতে ভারতীয় বংশোদ্ভূতদের এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র প্রশংসায় মাতলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

PM Narendra Modi: নরেন্দ্র মোদীকে 'বস' বলে প্রশংসায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ
Australian PM Anthony Albanese, Indian PM Modi

সিডনি, ২৩ মে: সিডনিতে ভারতীয় বংশোদ্ভূতদের এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র প্রশংসায় মাতলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ (Anthony Albanese)। সিডনির কুয়োদস ব্যাঙ্ক এরিনা (Qudos Bank Arena)-য় অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয়দের অনুষ্ঠানে এসে অজি প্রধানমন্ত্রী বললেন, " আমি এই প্রথমবার দেখলাম ব্রুল স্প্রিংসটিন (মার্কিন গায়ক)-এর থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে মানুষের বেশী উৎসাহ।

এরপর অজি প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদী হলেন বস। যা শুনে দর্শকাসনে বসে থেকে হাততালি দিলেন মোদী। গতকাল, সোমবার পাপুয়া নিউ গিনি থেকে বিশেষ বিমানে অস্ট্রেলিয়ায় আসেন মোদী। ২ দিনের সফরে সিডনিতে রয়েছেন প্রধানমন্ত্রী। আরও পড়ুন-সিডনিতে মোদীর অনুষ্ঠানে ভারতীয় নাচ, দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো

অস্ট্রেলিয়ায় পা দিতেই প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেই সঙ্গে বিমানের মাধ্যমে আকাশে লেখা হয় নরেন্দ্র মোদীর নাম। ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এমনই ব্যবস্থা করা হয় অস্ট্রেলিয়া সরকারের তরফে।

(The above story first appeared on LatestLY on May 23, 2023 03:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).