Plane Almost Skids Off Runway: দুর্যোগের মধ্যে অবতারণ করতে গিয়ে সাংঘাতিক কাণ্ড, বাতাসের তীব্র ধাক্কায় হেলে যায় বিমান, তারপর কী ঘটল দেখুন

তীব্র গতিতে বইছে ঝোড়ো হাওয়া। মুষলধারে হচ্ছে বৃষ্টি। এর মধ্যেই বাটিক এয়ারের বোয়িং ৭৩৭ বিমান অবতারণের চেষ্টা করে। বাতাসের প্রবল ধাক্কায় বিপজ্জনকভাবে একদিকে হেলে যায় যাত্রিবোঝাই বিমান।

Plane Almost Skids Off Runway: দুর্যোগের মধ্যে অবতারণ করতে গিয়ে সাংঘাতিক কাণ্ড, বাতাসের তীব্র ধাক্কায় হেলে যায় বিমান, তারপর কী ঘটল দেখুন
Plane Almost Skids Off Runway in Heavy Rain (Photo Credits: X)

Plane Almost Skids Off Runway: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রিবোঝাই বিমান। ইন্দোনেশিয়ার (Indonesia) টাঙ্গেরাংয়ের সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের মধ্যে অবতারণ করতে গিয়ে বিমানের নিয়ন্ত্রণ প্রায় হারিয়ে ফেলেন পাইলট। শনিবার, ২৮ জুন বাটিক এয়ারের (Batik Air) বোয়িং ৭৩৭ বিমানের যাত্রীরা কপালজোরে এযাত্রায় বেঁচে গিয়েছেন। ভয়াবহ ঘটনার সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিওর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দুর্যোগময় আবহাওয়ার মধ্যেই অবতারণ করছে বিমানটি। তীব্র গতিতে বইছে ঝোড়ো হাওয়া। মুষলধারে হচ্ছে বৃষ্টি। এর মধ্যেই বাটিক এয়ারের বোয়িং ৭৩৭ বিমান অবতারণের চেষ্টা করে। বাতাসের প্রবল ধাক্কায় বিপজ্জনকভাবে একদিকে হেলে যায় যাত্রিবোঝাই বিমান। কাঁপতে কাঁপতে রানওয়ে ছোঁয়। বহু দূর পর্যন্ত যাত্রীদের তীব্র চিৎকার শোনা যাচ্ছে। বিমানবন্দর থেকে রানওয়ের সেই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে। তবে এড়ানো গিয়েছে দুর্ঘটনা।

দুর্যোগের মধ্যে বিমান অবতারণ করতে গিয়ে সাংঘাতিক কাণ্ড

বাটিক এয়ারের সরকারি মুখপাত্রের তরফে ২৯ জুন, রবিবার এই ঘটনা নিশ্চিত করা হয়েছে। মুখপাত্র জানিয়েছেন, রানওয়ের কাছে আসার সময় হঠাৎ করেই বাতাসের জোর ধাক্কায় বিমানটি হেলে যায়। বিমানের ক্রুরা সমস্ত সুরক্ষা পদ্ধতি অনুসরণ করে এবং বিমানটি নিরাপদে অবতরণ করেছে। যাত্রীরা প্রত্যেকে সুরক্ষিত রয়েছেন।

(The above story first appeared on LatestLY on Jun 30, 2025 03:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).