Plane Crash in Washington: বিমানের উচ্চতায় চলে আসে সেনার কপ্টার, মাঝ আকাশে সংঘর্ষ, দুর্ঘটনার ভয়াবহ ভিডিয়ো দেখুন

বিমানটি অবতারণ করছিল। আর ঠিক সেই সময়ে আমেরিকার সেনার কপ্টার বিমানের গতিপথের সামনে চলে আসে। পোটোম্যাক নদীর উপরে ধাক্কা লেগে নদীতে আছড়ে পড়ে বিমানটি।

Plane Crash in Washington: বিমানের উচ্চতায় চলে আসে সেনার কপ্টার, মাঝ আকাশে সংঘর্ষ, দুর্ঘটনার ভয়াবহ ভিডিয়ো দেখুন
Plane Crash in Washington (Photo Credits: X)

Plane Crash in Washington: ওয়াশিংটনে যাত্রিবাহী বিমানের সঙ্গে সেনার কপ্টারের সংঘর্ষ। ধাক্কার জেরে বিমানটি নদীতে আছড়ে পড়ে আগুন ধরে যায়। দুর্ঘটনার ফলে প্রাথমিকভাবে দুজনের মৃত্যুর খবর প্রকাশ করা হলেও মৃতের সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার সাতসকালে আমেরিকার রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে বিমান এবং কপ্টারের মধ্যে সংঘর্ষটি ঘটে। জানা যাচ্ছে, বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে মোট ৬৪ জন ছিলেন। বিমানটি অবতারণ করছিল। আর ঠিক সেই সময়ে আমেরিকার সেনার কপ্টার বিমানের গতিপথের সামনে চলে আসে। পোটোম্যাক নদীর উপরে ধাক্কা লেগে নদীতে আছড়ে পড়ে বিমানটি। আগুন ধরে যায় তাতে। দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। দুর্ঘটনার মুহূর্তের একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি লেটেস্টটি বাংলা)।

ওয়াশিংটনে যাত্রিবাহী বিমানের সঙ্গে সেনার কপ্টারের সংঘর্ষঃ

জানা গিয়েছে, দুর্ঘটনায় ভেঙে পড়া যাত্রিবাহী বিমানটি আমেরিকান এয়ারলাইন্সের। আমেরিকার রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে অবতারণ করছিল সেটি। নামার ঠিক আগের মুহূর্তে বিমানের ডান দিক থেকে আমেরিকা সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটি চলে আসে। এরপরেই সংঘর্ষ। ধাক্কার জেরে যাত্রিবাহী বিমানে আগুন লেগে যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে।

(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 10:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).