Pakistani Celebs Slam Javed Akhtar: জাভেদ আখতার ঘরে ঢুকে 'বেইজ্জত' করলেন, পাকিস্তানি অভিনেত্রী সাবুর আলির কটাক্ষ

'ঘর মে ঘুস কে মারা' বলে জাভেদ আখতারের প্রশংসা করেন কঙ্গনা। জাভেদ আখতার যখন মুম্বই হামলায় অভিযুক্তরা খোলামেলা পাকিস্তানে কেন ঘুরে বেড়াচ্ছে বলে প্রশ্ন তোলেন, তিনি লাহোরের অনুষ্ঠানে হাজির দর্শকদের হাততালি পান।

Pakistani Celebs Slam Javed Akhtar: জাভেদ আখতার ঘরে ঢুকে 'বেইজ্জত' করলেন, পাকিস্তানি অভিনেত্রী সাবুর আলির কটাক্ষ
Saboor Aly, Javed Akhtar (Photo Credit: Instagram)

দিল্লি, ২২ ফেব্রুয়ারি: মুম্বই হামলায় (Mumbai Attack)অভিযুক্তরা কেন পাকিস্তানে (Pakistan) ঘুরে বেড়াচ্ছে? লাহোরে বসে এভাবেই ইসলামাবাদকে আক্রমণ করেন জাভেদ আখতার। পাকিস্তানে বসেই যেভাবে মুম্বই হামলায় অভিযুক্তদের নিয়ে পাক প্রশাসনকে তোপ দাগা হয়, তা নিয়ে ভারতে জোর চর্চা শুরু হয়ে যায়। জাভেদ আখতারের (Javed Akhtar) প্রশংসা শোনা যায় কঙ্গনা রানাউতের মুখেও। 'ঘর মে ঘুস কে মারা' বলে জাভেদ আখতারের প্রশংসা করেন কঙ্গনা। জাভেদ আখতার যখন মুম্বই হামলায় অভিযুক্তরা খোলামেলা পাকিস্তানে কেন ঘুরে বেড়াচ্ছে বলে প্রশ্ন তোলেন, তিনি লাহোরের অনুষ্ঠানে হাজির দর্শকদের হাততালি পান। যা নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানি অভিনেত্রী সাবুর আলি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে জাভেদ আখতারের মন্তব্যের বিরোধিতায় মুখ খোলেন সাবুর আলি (Saboor Aly)।

আরও পড়ুন: Javed Akhtar Video: 'মুম্বই হামলাকারীরা এখনও ঘুরে বেড়াচ্ছে', লাহোরে বসে পাকিস্তানের 'জঙ্গি প্রীতি' নিয়ে একহাত জাভেদ আখতারের

সাবুর বলেন, কেউ আপনার ঘরে ঢুকে আপনাদের বেইজ্জত করে গেল, আর আপনারা তাঁকে নিয়ে উল্লাস করছেন। তাঁর পায়ে পড়ছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। সাবুর নিজের সোশ্যাল হ্যান্ডেলে জাভেদ আখতারের মন্তব্যের বিরোধিতা করে একের পর এক আক্রমণ করেন।

 

(The above story first appeared on LatestLY on Feb 22, 2023 10:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).