Pakistan: বহুমূল্য ব্যাগ নিয়ে পাকিস্তান ছেড়ে চম্পট ইমরান খানের স্ত্রীর ঘনিষ্ঠ, দেখুন

বুশরা বিবির ঘনিষ্ঠ বান্ধবী ফারহা খান দেশ ছাড়তেই, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে পিএমএনএল। ফারহ খান ভারতীয় মুদ্রায় ৬৮ লক্ষের ব্যাগ নিয়ে পাকিস্তান ছেড়ে দুবাইতে চম্পট দিয়েছেন বলে অভিযোগ করা হয় পিএমএনএলের তরফে।

Pakistan: বহুমূল্য ব্যাগ নিয়ে পাকিস্তান ছেড়ে চম্পট ইমরান খানের স্ত্রীর ঘনিষ্ঠ, দেখুন
Imran Khan's Wife's Friend (Photo Credit: Twitter)

ইসলামাবাদ, ৬ এপ্রিল:  ৬৮ লক্ষের  ব্যাগ নিয়ে  পাকিস্তান (Pakistan) ছাড়লেন ইমরান খানের (Imran Khan) তৃতীয় স্ত্রী বুশরা বিবির ঘনিষ্ঠ বান্ধবী। ইমরান খানের আসন যখন টলমল, সেই সময় বুশরা বিবির  ঘনিষ্ঠ বান্ধবী ফারাহ খানের এভাবে দেশ ছেড়ে দুবাইতে পালানো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বুশরা বিবির ঘনিষ্ঠ বান্ধবী ফারাহ খানের (Farah Khan) স্বামী আগেই পাকিস্তান ছেড়ে পালিয়েছেন বলে খবর। আর এবার ইমরান চেয়ার বেসামাল হতেই প্রাইভেট জেটে চেপে ফারাহ চম্পট দেন দুবাইতে। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়।

বুশরা বিবির ঘনিষ্ঠ বান্ধবী ফারহা খান দেশ ছাড়তেই, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে পিএমএনএল। ফারহ খান ভারতীয় মুদ্রায় ৬৮ লক্ষের ব্যাগ নিয়ে পাকিস্তান ছেড়ে দুবাইতে চম্পট দিয়েছেন বলে অভিযোগ করা হয় পিএমএনএলের তরফে।

আরও পড়ুন:  Karnataka Hijab Row: মুসকানকে সমর্থন আল কায়দা প্রধানের, কর্ণাটকে হিজাব বিতর্কে 'অদৃশ্য হাতের কারসাজি', মন্তব্য মন্ত্রীর

জিও নিউজের খবর অনুযায়ী, বুশরা বিবির ঘনিষ্ঠ বান্ধবীর ফারহা খান গত ৩ এপ্রিল পাকিস্তান ছেড়ে দুবাইতে চম্পট দিয়েছেন।

(The above story first appeared on LatestLY on Apr 06, 2022 06:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).