Pakistan: 'অস্বাস্থ্য' খাবার দেওয়া হচ্ছে, জেলের ভিতর অসুস্থ ইমরান খানের স্ত্রী বুশরা
ওয়াট্টু দাবি করেন, আদিয়ালা জেলে তাঁর বোনের জীবন সংশয় রয়েছে। শুধু তাই নয়, গত ৬ দিন ধরে বুশরা বিবি কিছু খাচ্ছেন না। জেলের মধ্যে তাঁর শরীর ক্রমশ খারাপ হচ্ছে বলেও দাবি করেন বুশরার বোন।
দিল্লি, ১৬ ফ্ব্রুয়ারি: জেলের ভিতরে অসুস্থ হয়ে পড়লেন ইমরান খানের (Imran Khan) স্ত্রী বুশরা বিবি (Bushra Bibi) । জেলের অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী তৃতীয় স্ত্রী। এমনই দাবি করলেন বুশরা বিবির বোন। রিপোর্টে প্রকাশ, বন্দি থাকাকালীন পাকিস্তানের আদিয়ালা জেলের ভিতর অসুস্থ হয়ে পড়েন বুশরা। এমনকী আদিয়ালা জেলে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর জীবন বিপন্ন বলেও তাঁর বোন মারিয়ম রিয়াজ ওয়াট্টু দাবি করেন।
ওয়াট্টু আরও দাবি করেন, আদিয়ালা জেলে তাঁর বোনের জীবন সংশয় রয়েছে। শুধু তাই নয়, গত ৬ দিন ধরে বুশরা বিবি কিছু খাচ্ছেন না। জেলের মধ্যে তাঁর শরীর ক্রমশ খারাপ হচ্ছে বলেও দাবি করেন বুশরার বোন। বাড়ির খাবার বুশরা বিবিকে খেতে দেওয়া হচ্ছে না। বাড়ি থেকে খাবার নিয়ে গিয়েও কোনও লাভ হচ্ছে। ফলে জেলের খাবার খেয়েই বুশরা বিবি অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর বোন।
জেলের অস্বাস্থ্যকর খাবার খেয়ে বুশরা বিবি কীভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, সে বিষয়ে তদন্ত করা হোক বলে দাবি করেন ওয়াট্টু।
(The above story first appeared on LatestLY on Feb 16, 2024 03:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

