Nepal Flood Videos: নেপালে ভয়াবহ বন্যায় ১০৫ জন ভারতীয় সহ নিখোঁজ ৩৮৪ জন পর্যটক, আশঙ্কায় বিহার ও ইউপি

তিব্বত সীমান্তবর্তী নেপালের রসুয়া জেলায় ভোট কোশী (Bhotekoshi) নদীতে এক ভয়াবহ আকস্মিক পাহাড়ি ঢল বা ‘ফ্লাশ ফ্লাড’ (Flash Flood)-এর কারণে তৈরি হয়েছে এক চরম মানবিক বিপর্যয়।

Nepal Flood Videos: নেপালে ভয়াবহ বন্যায় ১০৫ জন ভারতীয় সহ নিখোঁজ ৩৮৪ জন পর্যটক, আশঙ্কায় বিহার ও ইউপি
Nepal Flood Videos.

Nepal Flood Videos:  তিব্বত সীমান্তবর্তী নেপালের রসুয়া জেলায় ভোট কোশী (Bhotekoshi) নদীতে এক ভয়াবহ আকস্মিক পাহাড়ি ঢল বা ‘ফ্লাশ ফ্লাড’ (Flash Flood)-এর কারণে তৈরি হয়েছে এক চরম মানবিক বিপর্যয়। নেপাল ট্যুরিজম বোর্ডের (Nepal Tourism Board) প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, তিব্বত সীমান্ত ঘেঁষা এই নদীর উপচে পড়া বানে অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন। আচমকা আসা এই পাহাড়ি ঢলে নদীপাড়ের বহু গ্রাম, যানবাহন, আন্তর্জাতিক শুল্ক দফতর ও একাধিক গুরুত্বপূর্ণ সেতু মুহূর্তের মধ্যে ভেসে গিয়েছে।

প্রকৃতির অভূতপুর্ব ধ্বংসলীলা

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভয়াব‌হ ভিডিওতে অঞ্চলটির অভূতপূর্ব ধ্বংসলীলার ছবি ভেসে উঠে দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পর থেকেই গোটা সীমান্ত এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে এবং উদ্ভূত জলস্ফীতি সামাল দিতে সতর্ক রয়েছে ভারতীয় সীমান্ত রাজ্যগুলোও।

দেখুন ভিডিও

নিখোঁজের তালিকায় ১০৫ ভারতীয় সহ অন্যান্য দেশের পর্যটক

নেপাল ট্যুরিজম বোর্ড, ট্যুরিস্ট পুলিশ এবং স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলোর যৌথ উদ্যোগে নিখোঁজ পর্যটকদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

দেখুন ভিডিও

মোট নিখোঁজ: ৩৮৪ জন (২৯১ জন বিদেশী নাগরিক এবং ৯৩ জন নেপালী নাগরিক)।

ভারতীয় নাগরিক: ১০৫ জন ভারতীয় এবং আরও ৩৭ জন প্রবাসী ভারতীয় (NRI) এই নিখোঁজের তালিকায় রয়েছেন।

অন্যান্য দেশ: ভারতীয়দের পাশাপাশি অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, আমেরিকা, মালয়েশিয়া, যুক্তরাজ্য (UK) ও দক্ষিণ আফ্রিকার বহু পর্যটক এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন।

যে এজেন্সিগুলোর মাধ্যমে ট্রিপ: ট্র্যাকার্স সোসাইটি (৯২ জন), সম্রাট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস (৭১ জন), লিফ হলিডে (৫৫ জন) এবং হিমালয়ান গ্লেসিয়ার (৫২ জন)—এই এজেন্সিগুলোর পর্যটকরাই মূলত ওই এলাকায় আটকা পড়েছেন।

বিহারে জারি উচ্চ সতর্কতা: খোলা হলো বাল্মীকিনগর ব্যারেজের ৩৬টি গেট

নেপালে গণ্ডক নদীর উজান এলাকায় তীব্র জলস্ফীতির কারণে বিহারের সীমান্তবর্তী জেলাগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

উচ্চপর্যায়ের টিম গঠন: পরিস্থিতির ওপর নজর রাখতে একটি উচ্চপর্যায়ের মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিপি ব্যক্তিগতভাবে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

ব্যারেজের সব গেট উন্মুক্ত: জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কায় আগাম সতর্কতা হিসেবে বাল্মীকিনগরে অবস্থিত গণ্ডক ব্যারেজের (Gandak Barrage) সমস্ত ৩৬টি গেট খুলে দেওয়া হয়েছে।

উদ্ধারকাজে এনডিআরএফ (NDRF):বিপজ্জনক এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে এবং এনডিআরএফ ও এসডিআরএফের একাধিক দল মোতায়েন করা হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর উদ্বেগপ্রকাশ

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এই বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন,"নেপালের রসুয়া অঞ্চলে ভোট কোশী নদীর প্রলয়ংকারী রূপ অত্যন্ত উদ্বেগজনক। পশুপতিনাথজির কাছে ক্ষতিগ্রস্তদের সুরক্ষার প্রার্থনা করি।" পরিস্থিতি মোকাবিলায় মহারাজগঞ্জ এবং কুশীনগর জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

(The above story first appeared on LatestLY on Aug 26, 2026 05:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).